• facebook
  • twitter
  • youtube
Tuesday, 25 August, 2026

চিনির দাম নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বাজারে অভিযান

মঙ্গলবার সকালে উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক বাজারে গিয়ে ব্যবসায়ীদের মজুতদারি ও পণ্যের দাম খতিয়ে দেখেন আধিকারিকরা। শুধু চিনি নয়, বেআইনিভাবে চাল, তেল বা অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত করা হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হয়

চিনির দাম নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বাজারে অভিযান

Image: AI নির্মিত

চিনি, তেল, রসুন, পেঁয়াজ থেকে চাল নিত্যপ্রয়োজনী একাধিক পণ্যের দাম আকাশছোঁয়া হয়েছে। এরফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে গত ২০ দিনে চিনির দাম কেজিতে প্রায় ২০টাকা বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের হেঁশেলে টান পড়েছে। এই পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। বাজারে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর প্রশাসন। আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন বড় বাজারে অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি (EB)। প্রায় ১০টি দলে ভাগ হয়ে তারা এই অভিযান চালাচ্ছে (EB) । এদিন সকালে উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক বাজারে গিয়ে ব্যবসায়ীদের মজুতদারি ও পণ্যের দাম খতিয়ে দেখেন আধিকারিকরা (EB)। শুধু চিনি নয়, বেআইনিভাবে চাল, তেল বা অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত করা হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হয়(EB)।

আরও পড়ুন: চিনির কালোবাজারি ও অযথা মজুত করা রুখতে ১ সেপ্টেম্বর থেকে কেন্দ্র-রাজ্যের যৌথ অভিযান

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানিয়েছিলেন, চিনির দাম নিয়ন্ত্রণে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে। বেআইনিভাবে চাল ও চিনি মজুতকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি (Suvendu Adhikari)। তাঁর (Suvendu Adhikari) দাবি, বাজারে কোথায় অনিয়ম হচ্ছে, তার হদিশ মিলেছে এবং সরকার তা দ্রুত ঠিক করবে।

মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)  বক্তব্যের পর সোমবার রাতেই লালবাজারের তরফে ইবির (EB) ১০টি দলকে বাজার পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই শিয়ালদহ কোলে মার্কেট থেকে ভবানীপুরের যদুবাবুর বাজার-সহ বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয় (EB) ।

আরও পড়ুন: পুজোর প্রস্তুতিতে নবান্নে বৈঠক ৭ সেপ্টেম্বর অনুদান-সহ একাধিক বিষয় নিয়ে হবে আলোচনা

কলকাতার পাশাপাশি জেলার বাজারগুলিতেও প্রশাসনের নজরদারি চলে (EB)। বাঁকুড়ার বিষ্ণুপুরে মাছের বাজার ও বিভিন্ন হোটেলেও অভিযান চালানো হয়। সেখানে বেআইনি মজুতের পাশাপাশি খাদ্যসুরক্ষার বিষয়টিও খতিয়ে দেখেন আধিকারিকরা(EB) ।

চিনির দাম বৃদ্ধির কারণ নিয়ে কেন্দ্র ও রাজ্যের বক্তব্যে মতপার্থক্য থাকলেও, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে প্রশাসনের এই তৎপরতা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে (EB) ।

দেখুন:  ‘ফেসবুকেই থাকুন, রাস্তায় বেরোতে দেব না’, মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর