• facebook
  • twitter
  • youtube
Monday, 24 August, 2026

২৬-এর ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ হলেন কেরলের কাজিয়া লিজ মেজো, কে এই কাজিয়া লিজ?

নভেম্বরে  পুয়ের্তো রিকোয় ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে। সেখানে এবার অংশ নেবেন কাজিয়া লিজ মেজো (Kaziah Liz Mejo)

২৬-এর ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ হলেন কেরলের কাজিয়া লিজ মেজো, কে এই কাজিয়া লিজ?

Photo: Representational Image

ছাব্বিশে ‘মিস ইউনিভার্স ইন্ডয়া’র মুকুট জিতে নিলেন কেরলের কাজিয়া লিজ মেজো(Kaziah Liz Mejo)। মাত্র ১৯ বছর বয়সেই এই শিরোপা জিতে নিয়েছেন তিনি। কেরলের আলাপ্পুঝার মাভেলিক্কারার বাসিন্দা হলেন কাজিয়া লিজ মেজো (Kaziah Liz Mejo)। জয়পুরে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’র প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। সেখানেই তাঁকে বিজয়ী বলে ঘোষণা করা হয়। তাঁর মাথায় মাথায় মুকুট পরিয়ে দেন বিদায়ী মিস ইউনিভার্স ইন্ডিয়া মানিকা বিশ্বকর্মা। নভেম্বরে  পুয়ের্তো রিকোয় ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে। সেখানে এবার অংশ নেবেন কাজিয়া লিজ মেজো (Kaziah Liz Mejo)।

আরও পড়ুন: নেতাজির পাশে বিউগল বাজাতে দেখা যায়- এই ব্যক্তিকে চেনেন, এঁর উত্তরাধিকারী কোথায় জানেন?

কে এই কাজিয়া লিজ মেজো (Kaziah Liz Mejo)?

২০০৭ সালে জন্ম কাজিয়ার (Kaziah Liz Mejo) বেড়ে ওঠা আবু ধাবিতে। সেখানে এমিরেটস ন্যাশনাল স্কুল, সেন্ট যোসেফ স্কুল এবং আবু ধাবি ইন্ডিয়ান স্কুলে পড়াশোনা করেছেন। আইন নিয়ে পড়াশোনা করলেও ছোটবেলা থেকেই শিল্প ও সংস্কৃতির প্রতি তাঁর গভীর আগ্রহ রয়েছে। ২০১২ সালে আবু ধাবিতে শাস্ত্রীয় নৃত্যের প্রশিক্ষণ শুরু করেন কাজিয়া। পরবর্তীকালে নাচের পাশাপাশি গান, মডেলিং এবং বিভিন্ন ধরনের পারফর্মিং আর্টে নিজেকে দক্ষ করে তোলেন। তিনি (Kaziah Liz Mejo) ভায়োলিন এবং ড্রামস বাজাতে পারেন। একই সঙ্গে তিনি একজন গায়িকা, নৃত্যশিল্পী এবং মডেল হিসেবেও পরিচিত।

দেখুন: মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়া লিজ মেজোর মাথায়

মিস টিন থেকে মিস ইউনিভার্স ইন্ডিয়া

কাজিয়ার (Kaziah Liz Mejo) পথ চলা শুরু হয় চব্বিশ সালে। সেই বছর তিনি ‘মিস টিন ডিবা’ খেতাব জেতেন। এরপর আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চেও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। ২০২৫ সালে মিস টিন ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে প্রথম রানার-আপ হন কাজিয়া। মাত্র এক বছরের ব্যবধানে টিন পেজেন্ট সিনিয়র ক্যাটেগরির প্রতিযোগিতায়য় বড় সাফল্য পেলেন তিনি। প্রথমে মিস ইউনিভার্স কেরল এবং এরপর মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর খেতাব জয় করে নিয়েছেন তিনি(Kaziah Liz Mejo) ।

আরও পড়ুন: বঙ্গের মনসা দেবী এবং গ্রিক দেবী মেডুসা কি একই? এই দুই দেবীর সংগ্রামের বিষয়ে জানেন?

সৌন্দর্য প্রতিযোগিতার বাইরেও সামাজিক উদ্যোগ

শুধু সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চেই নয়, সামাজিক বিষয়েও কাজিয়ার আগ্রহ রয়েছে। বিশেষ করে পরিবেশবান্ধব ও স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা তৈরি করেন। এবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার পালা ১৯ বছরের কাজিয়ার (Kaziah Liz Mejo)। এখন গোটা দেশের নজর নভেম্বরে পুয়ের্তো রিকোয় হওয়া মিস ইউনিভার্স প্রতিযোগিতার দিকে (Kaziah Liz Mejo)।

দেখুন: