• facebook
  • twitter
  • youtube
Friday, 21 August, 2026

মালাই ইলিশ এবং ইলিশের মাথা দিয়ে পোলাও, খুবই সহজ রেসিপি, জেনে নিন

গোটা বর্ষা মরসুমে বাঙালির পাতজুড়ে শুধুই ইলিশের ছড়াছড়ি। এই বর্ষায় ইলিশের নতুন স্বাদ পেতে বানাতে পারেন মালাই ইলিশ এবং সঙ্গে ইলিশের মাথা দিয়ে পোলাও

মালাই ইলিশ এবং ইলিশের মাথা দিয়ে পোলাও, খুবই সহজ রেসিপি, জেনে নিন

Image: AI নির্মিত

বর্ষা মানেই মন কেমন করা সেই সঙ্গে রসনা তৃপ্তি। আর ভোজন রসিক বাঙালির কাছে বর্ষা আর ইলিশ (Ilish Fish) যেন সমার্থক শব্দ। সর্ষে ইলিশ (Ilish Fish) হোক বা বেগুন দিয়ে পাতলা ঝোল, পাতুরি বা ভাপা যে কোনও একটা পদ পাতে থাকলেই কেল্লাফতে। গোটা বর্ষা মরসুমে বাঙালির পাতজুড়ে শুধুই ইলিশের  (Ilish Fish) ছড়াছড়ি। এই বর্ষায় ইলিশের নতুন স্বাদ পেতে বানাতে পারেন মালাই ইলিশ (Ilish Fish) এবং সঙ্গে ইলিশের (Ilish Fish) মাথা দিয়ে পোলাও।

মালাই ইলিশ 

উপকরণ- ইলিশ (Ilish Fish) মাছের ৬-৭ পিস, সাদা সরষে ৩ টেবিল চা চামচ, পোস্ত ২ টেবিল চা চামচ, নারকেল কুড়ো ২ টেবিল চামচ, নারকেল দুধ হাফ কাপ, কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, নারকেল দুধ, তিন টেবিল চামচ দই, নুন আন্দাজমতো এবং কালো জিড়ে।

প্রণালী– ইলিশ (Ilish Fish) মাছে নুন মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিন। অন্যদিকে সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা এবং কোড়ানো নারকেল এবং দই দিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার ইলিশ (Ilish Fish) মাছগুলোকে সরষে তেলে হালকা করে ভেজে নিন। তারপর ওই তেলে কালো জিরে ফোড়ন দিন। তারপর একে একে সরষে, পোস্ত, নারকেল কোড়ানোর পেস্ট মিশিয়ে দিতে হবে। ২ থেকে ৩ মিনিট পর ফুটে উঠলে ভেজে রাখা মাছের টুকরো গুলো দিয়ে দিন। তারপর স্বাদমতো নুন দিন। উপর দিয়ে গোটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিন। নামানোর আগে নারকেলের দুধ মিশিয়ে ১ মিনিট রেখে নামিয়ে নিন।

আরও পড়ুন: রান্নায় কারিপাতা হামেশাই আমরা ব্যবহার করি, কারিপাতার উপকারিতা সম্পর্কে জানেন, তাহলে জেনে নিন

ইলিশ মাছের মাথা দিয়ে পোলাও

উপকরণ-৩০০ গ্রাম গোবিন্দ ভোগের চাল, সাদা তেল, ইলিশের মাথা, গোটা গরম মশলা, ৩টি পেঁয়াজ, দু-চা চামচ আদা-রসুন বাটা, শাহ মরিচ গুঁড়ো, দেড় চা চামচ টক দই, সামান্য চিনি, নুন স্বাদমতো।

আরও পড়ুন: বাচ্চাদের স্কুলে কী টিফিন দেবেন, ভেবে নাজেহাল, জেনে নিন এই সহজ রেসিপিগুলো

প্রণালী– চাল ধুয়ে ঝড়িয়ে নিন। তারপর ৩টে পেঁয়াজ সরু করে কেটে নিন। এবার ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিন। তেল গরম হলে তাতে ইলিশের মাথাগুলো লাল করে ভেজে নিন। মাথা ভাজা হয়ে গেলে প্লেটে তুলে রাখুন। তারপর তেলে গোটা গরম মশলা দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে ভাজুন। রসুন ও আদা বেটে দিয়ে দিয়ে দিন। রসুন-আদা বাটার কাঁচা গন্ধ চলে গেলে তাতে দেড় চা চামচ টক দই দিন। অল্প শাহ মরিচ গুঁড়ো, সামান্য চিনি, স্বাদমতো নুন এবং গুঁড়ো গরম মশলা দিয়ে মশলা ভালো করে ভেজে নিন। তারপর ধুয়ে রাখা গোবিন্দ ভোগ চাল দিয়ে নাড়াচাড়া করে তাতে পরিমাণ মতো জল দিয়ে দমে রাখতে হবে। ইলিশ (Ilish Fish) মাছের মাথা দিয়ে পোলাও হয়ে গেলে ইলিশ মালাই  (Ilish Fish)দিয়ে গরম গরম পরিবেশন করুন। ইলিশের পোলাও আর মালাই এই বর্ষায় জমে যাবে।

দেখুন: রাহুলের আন্দোলনে যোগ অধীরের, FIR নিয়ে সরব