পথকুকুরের (Street Dog) উপদ্রব নিয়ে এক অভিনব প্রতিবাদ দেখা গেলে মধ্যপ্রদেশের খান্ডওয়ায়। কুকুরের (Street Dog) মুখোশ পরে এক যুবককে (Protester Wearing Dog Masks) সঙ্গে নিয়ে সরকারি দপ্তরে হাজির হয় এক যুবক। যুবকের নাম দীপক রাঠৌর ওরফে মুল্লু। তিনি খান্ডওয়া পুরনিগমের বিরোধী দলনেতা। ‘কুকুর’ (Protester Wearing Dog Masks) সেজে হাতজোড় করে আধিকারিকদের কাছে নিজের অভিযোগ জানানোর ঘটনাটি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান।
খান্ডওয়া শহরের পথকুকুরের সমস্যা এবং কুকুর বন্ধ্যাত্বকরণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই অভিযোগ প্রতিবাদ জানাতেই এই অভিনব পদ্ধতি (Protester Wearing Dog Masks) বেছে নিয়েছেন দীপক। এক ব্যক্তিকে কুকুরের (Street Dog) মুখোশ পরিয়ে দীপক গণশুনানিতে নিয়ে যান।
আরও পড়ুন: বিহারে মিড-ডে মিলে নুনের বদলে ডিটারজেন্ট গুঁড়ো, অসুস্থ ৪০ পড়ুয়া
সরকারি দপ্তরে ঢোকার সময় কর্তব্যরত এক পুলিশ আধিকারিক তাঁদের প্রথমে বাধা দেন। বিষয়টি নিয়ে সামান্য তর্কও হয়। পরে সরকারি আধিকারিকদের নির্দেশে তাঁদের ভিতরে ঢুকতে দেওয়া হয়। গণশুনানিতে দীপক প্রথমে পুরনিগমের আধিকারিকদের কাছে শহরের পথকুকুর (Street Dog) সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাঁর অভিযোগ এ বিষয়ে সন্তোষজনক কোনও উত্তর পাওয়া যায়নি। এরপর তিনি কুকুরের (Street Dog) কামড়ের পরিসংখ্যান তুলে ধরে লিখিত অভিযোগ জমা দেন।
দেখুন: ‘আমরা বিশ্বস্ত প্রাণী, দোষ আমাদের নয়’, কুকুর সেজে সরব খান্ডোয়ার প্রতিবাদী
দীপক অভিযোগ করেন, গত চার বছরে খান্ডওয়ায় ১৩ হাজার ২২৫ জন কুকুরের (Street Dog) কামড়ের শিকার হয়েছেন। তাঁর আরও অভিযোগ, একই সময়ে পথকুকুরের (Street Dog) বন্ধ্যাত্বকরণ কর্মসূচির জন্য ৪০ লক্ষ টাকারও বেশি অর্থ খরচ করা হয়েছে বলে দেখানো হলেও শহরে পথকুকুরের সংখ্যা তো কমেইনি বরং আরও বেড়েছে।
আরও পড়ুন: ৯ মাস পরে বোনের সঙ্গে দেখা ইমরান খানের, স্ত্রী বুশরা বিবি সঙ্গেও সাক্ষাৎ
এই অভিযোগের তদন্তের দাবি জানান দীপক। প্রতীকী ‘কুকুর’ (Street Dog) সাজিয়ে এক ব্যক্তিকে আধিকারিকদের সামনে হাজির করেন। তাঁর বক্তব্য, অভিযোগের সমাধান না হলেও ওই ‘কুকুর’ই (Street Dog) পুরনিগমের বিরুদ্ধে মানহানির মামলা করবে।
দীপকের অভিযোগ শুনে সহকারী জেলাশাসক কাশীরাম বাদোল বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। অভিযোগের ভিত্তিতে একটি কমিটি গঠন করে তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এই অভিনব প্রতিবাদকে (Protester Wearing Dog Masks) ঘিরে গণশুনানির জায়গায় ভিড় জমে যায়। কুকুরের(Street Dog) মুখোশ পরা ব্যক্তিকে দেখে অনেকেই অবাক হয়ে যান। আবার কেউ কেউ হাসিতেও ফেটে পড়েন।
এই অভিনব প্রতিবাদের ভিডিও (Protester Wearing Dog Masks) সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সমাজমাধ্যমের একাংশের প্রশংসাও কুড়িয়েছে। কেউ কেউ এই ঘটনা নিয়ে মজা করেছেন আবার কেউ কেউ সরকারি প্রকল্পের অনিয়ম নিয়ে প্রশ্নও তুলেছেন।




