লাগাতার বৃষ্টির জেরে কলকাতায় বিপত্তি। পুরনো বাড়ি ভেঙে পড়ল বৃষ্টিতে। মঙ্গলবার ভোরে জোড়া বাগানের (Jorabagan house Collapsed) ব্রজদুলাল স্ট্রিট এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্রায় ২০০ বছরের পুরনো একটি বাড়ির অংশ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে খবর (Jorabagan house Collapsed)। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে (Jorabagan house Collapsed)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুরসভার তরফে বাড়িটিকে বিপজ্জনক হিসেবে ঘোষণা করা হয়েছিল। তা সত্ত্বেও সেখানে একাধিক পরিবার থাকছিলেন। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ আচমকাই বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। বাইরে বেরিয়ে তাঁরা দেখেন, বাড়িটির (Jorabagan house Collapsed) একাংশ ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন বেশ কয়েকজন বাসিন্দা।
আরও পড়ুন: ২৩টি শিফটের মধ্যে ১৭দিন দেরি, এই প্রথমবার মানুষ-কর্মী ছাঁটাই করল AI ‘বস’
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ (Kolkata Police)। উদ্ধারকাজে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ (Jorabagan house Collapsed)। আটকে থাকা বাসিন্দাদের নিরাপদে বের করে আনার কাজ শুরু হয়। তবে ইট-পাথরের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে উর্মিলা সাহু নামের এক বৃদ্ধার (Jorabagan house Collapsed)।
উল্লেখ্য, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কলকাতা ও আশপাশের এলাকায় একের পর এক পুরনো বাড়ি ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে। সোমবারই হাওড়া এলাকায় একটি শতবর্ষের তিলতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। সেই সময় বাড়ির একটি ঘরে আটকে পড়েন বৃদ্ধ মালিক। খবর পেয়ে দমকল ও হাওড়া পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। জানলার লোহার রড কেটে কয়েক ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: হাসিনাকে না ফেরানো পর্যন্ত ভারতে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, জানাল বাংলাদেশ
এর আগে, জুন মাসে জোড়াবাগানে (Jorabagan house Collapsed) একটি পুরনো দোতলা বাড়ি ভেঙে পড়েছিল। জোড়াবাগান (Jorabagan house Collapsed)থানার ২৪, কাশীনাথ দত্ত স্ট্রিটের পুরনো দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। ওই বাড়ির ভিতরে আটকে পড়েছিলেন এক বৃদ্ধা-সহ মোট চারজন।
ভবানীপুরেও একটি পুরনো লাইব্রেরির একাংশ ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল। লাগাতার বৃষ্টির কারণে পুরনো ও দুর্বল বাড়িগুলির কাঠামো আরও দুর্বল হয়ে পড়ে। ফলে কলকাতা ও আশপাশের এলাকায় বিপজ্জন বাড়িগুলিকে ঘিরে ফের নিরাপত্তার প্রশ্ন উঠছে।
দেখুন: দুর্গাপুজোর আবহে হলদিয়ায় বড় বিনিয়োগ, পুরুলিয়ার মঞ্চ থেকে বড় ঘোষণা




