প্রায় ১৫ দিন বন্ধ থাকার পর কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) ফের শুরু হয়েছে জন্ম ও মৃত্যু শংসাপত্র দেওয়ার কাজ। একই সঙ্গে শ্মশান ও কবরস্থান থেকে ‘ক্রিমেশন সার্টিফিকেট’ও দেওয়া হচ্ছে। গত সোমবার থেকে পুরসভা (Kolkata Municipal Corporation) এই কাজ শুরু করেছে। এর ফলে এত দিন আটকে থাকা বহু আবেদন মেটার সম্ভাবনা তৈরি হয়েছে।
আরও পড়ুন: AIIMS-এ ভর্তি জেপি নাড্ডা, করানো হল করোনারি অ্যাঞ্জিওগ্রাফি
পুরসভা (Kolkata Municipal Corporation) সূত্রে খবর, জন্ম ও মৃত্যু সংক্রান্ত নথি যাচাইয়ের কারণে কিছু দিন শংসাপত্র দেওয়ার কাজ বন্ধ রাখা হয়েছিল। সেই সময় প্রায় ৪ হাজার মৃত্যু শংসাপত্র এবং প্রায় ১১ হাজার জন্ম শংসাপত্র আটকে যায় বলে জানা গিয়েছে। ফলে পেনশন, ব্যাঙ্ক, বিমা, পাসপোর্ট-সহ বিভিন্ন জরুরি কাজে সমস্যায় পড়েন সাধারণ মানুষ।
আরও পড়ুন: ‘নিজে এসে সওয়াল করব’, টুলু মণ্ডল মামলায় হাইকোর্টে সময় চাইলেন আইনজীবী মুকুল রোহতগি
এর আগে প্রায় আড়াই মাস ধরে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) জন্ম-মৃত্যু সংক্রান্ত কেন্দ্রীয় পোর্টাল নিয়েও সমস্যা চলছিল। পুরনো নথি থেকে শংসাপত্রের প্রতিলিপি নেওয়ার ক্ষেত্রেও ভোগান্তির অভিযোগ উঠেছিল। নথিতে (Kolkata Municipal Corporation) অনিয়মের অভিযোগের তদন্তের জেরেই এই জটিলতা তৈরি হয়েছিল বলে পুরসভা (Kolkata Municipal Corporation) সূত্রে খবর।
সম্প্রতি কলকাতার (Kolkata Municipal Corporation) জন্য ওই কেন্দ্রীয় পোর্টাল ফের চালু হয়েছে। নতুন করে রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার নিয়োগের পর পুরনো জন্ম ও মৃত্যু নথি থেকে শংসাপত্র তৈরির কাজও ফের শুরু হয়েছে। পুরসভা (Kolkata Municipal Corporation) সূত্রে খবর, জমে থাকা আবেদনগুলি দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে। ফলে আগামী দিনে পরিষেবা আরও স্বাভাবিক হবে বলেই আশা।
দেখুন: ‘বিদেশনীতি মানে শুধু নেতাদের জড়িয়ে ধরা নয়’, মোদীকে খোঁচা রাহুলের




