বিয়ের মঞ্চে একে অপরের সম্পর্কে বাঁধা পড়লেও আর্থিক সম্পত্তির ক্ষেত্রে নিজেদের পথ আলাদাই রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জর্জিনা রদ্রিগেজ (Ronaldo-Georgina marriage) ! পর্তুগিজ তারকা ফুটবলারের বিয়ের নথি ঘিরে সামনে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, তাঁদের বিয়ে হয়েছে ‘সেপারেশন অফ প্রপার্টি’ বা সম্পত্তির পৃথক মালিকানা ব্যবস্থার আওতায়।
১১ আগস্ট ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগত অনুষ্ঠানে জর্জিনাকে (Georgina Rodriguez)বিয়ে করেন রোনাল্ডো (Ronaldo-Georgina marriage)। তবে বিয়ের পরেই তাঁদের আর্থিক বন্দোবস্ত নিয়ে শুরু হয়েছে জল্পনা। পর্তুগালের আইন অনুযায়ী, এই ব্যবস্থায় বিয়ের আগে বা পরে দু’জনের অর্জিত সম্পত্তি, আয় এবং বিনিয়োগের উপর তাঁদের নিজেদেরই পূর্ণ অধিকার থাকবে। অর্থাৎ, ভবিষ্যতে কোনও কারণে বিচ্ছেদ হলেও সম্পত্তি ভাগাভাগির প্রশ্ন উঠবে না।
এর ফলে সৌদি আরবের ক্লাব আল-নাসের থেকে রোনাল্ডোর(Cristiano Ronaldo) বিপুল বেতন, বিভিন্ন বিজ্ঞাপন চুক্তি এবং তাঁর ব্যবসায়িক উদ্যোগ— সব কিছুর মালিকানা থাকবে মূলত তাঁরই হাতে। এর উপর জর্জিনার (Georgina Rodriguez) কোনও অধিকার থাকবে না। রোনাল্ডোর(Cristiano Ronaldo) বিখ্যাত ‘পেস্তানা সিআর৭’ হোটেল ব্যবসাও এই পৃথক সম্পত্তি ব্যবস্থার আওতায় থাকবে বলে জানা গিয়েছে।
তবে এখানেই শেষ নয়। পর্তুগিজ সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভবিষ্যতে তাঁদের বিবাহবিচ্ছেদ হলে কার্যকর হওয়ার জন্য বিয়ের নথিতে আরও কিছু শর্ত রয়েছে। তার মধ্যে অন্যতম, জর্জিনা (Georgina Rodriguez) প্রতি মাসে প্রায় ১ লক্ষ ইউরো, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা ভাতা পাবেন এবং মাদ্রিদের লা ফিঙ্কায় তাঁদের বিলাসবহুল প্রাসাদটির সম্পূর্ণ মালিকানাও জর্জিনার (Georgina Rodriguez) হাতে থাকবে। সম্পত্তিটির বর্তমান মূল্য প্রায় ৫৬ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩ কোটি টাকারও বেশি বলে দাবি করা হয়েছে।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল তাঁদের পাঁচ সন্তান। এ ছাড়াও ছিলেন রোনাল্ডোর (Cristiano Ronaldo)স্পোর্টিং সিপি-তে খেলার সময়কার ঘনিষ্ঠ বন্ধু মিগুয়েল পাইসাঁও এবং জর্জিনার বোন ইভানা রদ্রিগেজ ছিলেন সরকারি সাক্ষী। বিশ্ববিখ্যাত তারকা হওয়া সত্ত্বেও এই অনুষ্ঠানে পর্তুগালের জাতীয় দলে বা আল-নাসেরে রোনাল্ডোর (Cristiano Ronaldo) কোনও সতীর্থকে দেখা যায়নি বলেও সংবাদমাধ্যমের দাবি। বিয়ের পর দু’জনের কেউই পদবি পরিবর্তন করেননি।
গুঞ্জন ছিল, মাদেইরার ফুনশাল ক্যাথিড্রালে বড়সড় অনুষ্ঠান হতে পারে। সেই আশায় সেখানে ভিড়ও করেছিলেন অসংখ্য সমর্থক এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। কিন্তু এখন পর্যন্ত কোনও জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান বা তার স্থান নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেননি রোনাল্ডো-জর্জিনা (Ronaldo-Georgina marriage)। ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়ও তাই আপাতত গোপনীয়তার আবরণেই রাখতে চাইছেন তারকা দম্পতি (Ronaldo-Georgina marriage)।
বিয়ের দু’দিন পরেই নতুন রূপে আল-নাসের শিবিরে, চুলের রং বদলে চমক
এ দিকে, বিয়ের রেশ কাটতে না কাটতেই নতুন চেহারায় মাঠে ফিরলেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। দীর্ঘ দিনের সঙ্গী জর্জিনাকে (Georgina Rodriguez) বিয়ের কয়েক দিনের মধ্যেই আল-নাসেরের অনুশীলনে যোগ দিলেন পর্তুগিজ তারকা। তবে তাঁর ফেরার থেকেও বেশি নজর কেড়েছে তাঁর চুলের নতুন রং।
এ বার রোনাল্ডোকে (Cristiano Ronaldo) দেখা গেল তামাটে-হলুদ রঙের চুলে। নতুন মরসুম শুরুর প্রস্তুতিতে আল-নাসেরের অনুশীলনে সেই নতুন লুকেই হাজির হন তিনি। পরে সমাজমাধ্যমে নিজের সেই চেহারার ছবিও ভাগ করে নেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ছবি।
রিয়াধে রোনাল্ডোর (Cristiano Ronaldo) ফেরার ছবি অবশ্য আগেই প্রকাশ করেছিল তাঁর ক্লাব আল-নাসের। বিয়ের পর খুব বেশি সময় বিশ্রাম না নিয়েই ফের অনুশীলনে ফিরলেন ৪১ বছরের পর্তুগিজ অধিনায়ক। নতুন চুলের রং দেখে সমর্থকদের মধ্যেও শুরু হয়েছে নানা আলোচনা।
মঙ্গলবার নিজের বিয়ের (Ronaldo-Georgina marriage) খবর আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছিলেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। সমাজমাধ্যমে জর্জিনার (Georgina Rodriguez) সঙ্গে হাত ধরে থাকা এবং আংটি পরা একটি ছবি প্রকাশ করেন তিনি। দীর্ঘ দিনের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দু’জনে।
দেখুন: ‘রাজনৈতিক পরিচয় দেখা হয়নি, দেখা হয়েছে শিল্পীর পরিচয়’, মিঠুন




