• facebook
  • twitter
  • youtube
Friday, 14 August, 2026

স্বাধীনতা দিবসে ১৪ আইপিএসকে সম্মান, মুখ্যমন্ত্রী পদক পাচ্ছেন দময়ন্তী সেন

অসামান্য অবদানের জন্য মুখ্যমন্ত্রী পদক পাচ্ছেন দময়ন্তী সেন, অজয় কুমার, নীরজকুমার সিং, কে জয়রামন, প্রণব কুমার এবংর কুণাল আগরওয়াল

স্বাধীনতা দিবসে ১৪ আইপিএসকে সম্মান, মুখ্যমন্ত্রী পদক পাচ্ছেন দময়ন্তী সেন

Image: SNS

কর্তব্যে বিশেষ অবদান ও দক্ষতার স্বীকৃতি হিসেবে প্রতি বছরের মতো এ বছরও স্বাধীনতা দিবসে পুলিশ আধিকারিকদের (IPS Officers) সম্মানিত করবে রাজ্য সরকার (CM Suvendu Adhikari) । আগামীকাল, ১৫ আগস্ট দেশের ৮০ তম স্বাধীনতা দিবস (Independence Day)। এদিন মোট ১৪ জন আইপিএস আধিকারিকদের (IPS Officers) হাতে তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রী পদক।

তালিকায় রয়েছেন এমন আধিকারিকেরা (IPS Officers), যাঁরা কর্মক্ষেত্রে অসামান্য ও প্রশংসনীয় অবদানের নজির রেখেছেন। অসামান্য অবদানের জন্য মুখ্যমন্ত্রী পদক পাচ্ছেন দময়ন্তী সেন, অজয় কুমার, নীরজকুমার সিং, কে জয়রামন, প্রণব কুমার এবংর কুণাল আগরওয়াল (IPS Officers)।

আরও পড়ুন:  উত্তরাখণ্ডে নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ধস, মৃত ৭, এখনও আটকে এক শ্রমিক

অন্যদিকে, প্রশংসনীয় অবদানের জন্য সম্মানিত হচ্ছেন প্রেসিডেন্সি বিভাগের আইজি কঙ্কর প্রসাদ বারুই, চন্দননগরের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিত কুমার ভারত এবং কলকাতার যুগ্ম কমিশনার(ট্রাফিক) সূর্য প্রতাপ যাদব। এই তালিকায় রয়েছেন পূর্ব মেদিনীপুরের (IPS Officers) পুলিশ সুপার অংশুমান সাহা, পূর্ব বর্ধমানের পুলিশ সুপার পুষ্পা এবং মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার শচীন মক্কর, বারুইপুর পুলিশ জেলার সুপার অরবিন্দ কুমার আনন্দও।

সম্মানপ্রাপকদের মধ্যে কে জয়রামনের (IPS Officers) নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। দীর্ঘ কর্মজীবনে একাধিক দুর্নীতি-বিরোধী তদন্তে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। একইভাবে অজয় কুমারও অতীতে রিজওয়ানুর রহমানের মৃত্যুর তদন্তের দায়িত্বে ছিলেন। আর পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের তদন্তে ছিলেন দময়ন্তী সেন। সেই সময় এই দুই তদন্তকে ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছিল।

আরও পড়ুন:  নেপালে ফের চালু ২০০ ও ৫০০ টাকার ভারতীয় নোট, স্বস্তি পর্যটক-ব্যবসায়ীদের

এবার স্বাধীনতা দিবসের (Independence Day)  মঞ্চে তাঁদের কাজের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজ্য সরকারের বক্তব্য, রাজনৈতিক চাপ বা প্রতিকূল পরিস্থিতি নয়। বরং কর্তব্যনিষ্ঠা, দক্ষতা এবং কর্মক্ষেত্রে অবদানের ভিত্তিতেই এই সম্মান দেওয়া হচ্ছে।

স্বাধীনতা দিবসে  (Independence Day) এই পদক প্রদান অনুষ্ঠানের মাধ্যমে কর্তব্যে অবিচল থাকা পুলিশ আধিকারিকদের  (IPS Officers) স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের কাজের প্রতিও সম্মান জানানো হবে বলে মনে করা হচ্ছে (IPS Officers)।

দেখুন: যাত্রী বহনকারী ড্রোনের সফল পরীক্ষা, উত্তরাখণ্ডের তরুণের প্রশংসায় মুখ্যমন্ত্রী ধামি