• facebook
  • twitter
  • youtube
Friday, 14 August, 2026

উত্তরাখণ্ডে নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ধস, মৃত ৭, এখনও আটকে এক শ্রমিক

উত্তরাখণ্ড পুলিশ, এসডিআরএফ, সিআইএসএফ এবং অন্যান্য উদ্ধারকারী দলের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অভিযানে হাত লাগান। এখনও পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর। তাঁদের মধ্যে সাত জনের মৃত্যু হয়েছে এবং ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

উত্তরাখণ্ডে নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ধস, মৃত ৭, এখনও আটকে এক শ্রমিক

Image: IANS

উত্তরাখণ্ডের (Uttarakhand)  চামোলি জেলায় নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ ধসে মৃত্যু হয়েছে কমপক্ষে সাত জন শ্রমিকের। আহত হয়েছেন আরও ১৪ জন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর থেকে এখনও সুড়ঙ্গের ভিতরে আটকে রয়েছেন এক শ্রমিক।

আরও পড়ুন: অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ প্রত্যাহার রাজ্যের

বৃহস্পতিবার সন্ধ্যায় মায়াপুর(পিপালকোটি) এলাকায় টিএইচডিকি-র জলবিদ্যুৎ প্রকল্পের জন্য সুড়ঙ্গ খননের কাজ চলছিল। সন্ধ্যা পৌনে ৭টার সময় আচমকাই সুড়ঙ্গের ভিতরে ধস নামে। জল ও কাদার স্রোতে সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যায়। ফলে ভিতরে কর্মরত ২২ জন শ্রমিক আটকে পড়েন।

খবর পেয়ে রাত থেকেই শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ। উত্তরাখণ্ড (Uttarakhand) পুলিশ, এসডিআরএফ, সিআইএসএফ এবং অন্যান্য উদ্ধারকারী দলের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অভিযানে হাত লাগান। এখনও পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর। তাঁদের মধ্যে সাত জনের মৃত্যু হয়েছে এবং ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ভোরে রুদ্রপ্রয়াগ থেকে এনডিআরএফের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ধস সরিয়ে সুড়ঙ্গের ভিতরে পৌঁছনোর জন্য যৌথভাবে উদ্ধার কাজ চালানো হচ্ছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন চামোলির জেলাশাসক গৌরব কুমার। উদ্ধারকাজ দ্রুত শেষ করতে সব সংশ্লিষ্ট সংস্থার কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।

টিএইচডিসি-র এই জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ নির্মাণের দায়িত্বে দেওয়া হয়েছিল হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি (এইচসিসি)-কে। উত্তরাখণ্ডের (Uttarakhand) সুড়ঙ্গ বিপর্যয়ের ঘটনা এই প্রথম নয়। ২০২৩ সালের নভেম্বরে উত্তরকাশীর (Uttarakhand) সিল্কিয়ারা বারকোট সুড়ঙ্গে ধস নেমে ৪১ জন শ্রমিক আটকে পড়েছিলেন। টানা ১৭ দিনের উদ্ধার অভিযানের পর ২৮ নভেম্বর তাঁদের নিরাপদে বাইরে আনা হয়। এর আগে ২০২৫ সালের আগস্টে পিথোরাগড়ে ধৌলিগঙ্গা বিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গের মুখে ধস নেমে ১৮ জন এনএইচপিসি কর্মী আটকে পড়লেও পরে তাঁদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছিল।

আরও পড়ুন: রাশিয়া থেকে দিল্লি রেলপথে তালিবানের সায়, তুর্কমেনিস্তান-ইরান-আফগানিস্তান-পাকিস্তান হয়ে ভারতে পৌঁছবে ট্রেন?

ফলে ফের উত্তরাখণ্ডের (Uttarakhand) নির্মীয়মাণ সুড়ঙ্গে ধসের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা ও নির্মাণকাজের মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বর্তমানে মূল লক্ষ্য একটাই সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা শেষ শ্রমিককে দ্রুত এবং নিরাপদে উদ্ধার করা (Uttarakhand)।

 

দেখুন: শুভ মহরত ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ