• facebook
  • twitter
  • youtube
Monday, 10 August, 2026

হালিশহরে তৃণমূল কর্মীর মৃত্যু, সাসপেন্ড আইও, পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য শুভেন্দুর

মৃতের পরিবার আর্থিক সাহায্য চায়নি বলেও জানান মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তাঁর কথায়, ‘ওঁরা অর্থ চাননি। তবু আমি ১০ লাখ টাকার চেক হাতে দিয়ে এসেছি।’ পাশাপাশি পরিবারের দাবি মেনে দোষী পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি

হালিশহরে তৃণমূল কর্মীর মৃত্যু, সাসপেন্ড আইও, পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য শুভেন্দুর

Image: SNS

পুলিশ হেফাজতে তৃণমূল কর্মী (TMC) বীরজু কেওটের মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। পুলিশি গাফিলতি প্রমাণিত হয়েছে বলে দাবি করে স্থানীয় থানার আইসি (IC) -কে ক্লোজ এবং তদন্তকারী আধিকারিককে (IO) বরখাস্ত করার কথা জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মৃতের স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাসও দেন তিনি। সেই চাকরি স্থানীয় থানার সঙ্গে যুক্ত থাকবে বলে জানান শুভেন্দু (Suvendu Adhikari)।

মৃতের পরিবার আর্থিক সাহায্য চায়নি বলেও জানান মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তাঁর কথায়, ‘ওঁরা অর্থ চাননি। তবু আমি ১০ লাখ টাকার চেক হাতে দিয়ে এসেছি।’ পাশাপাশি পরিবারের দাবি মেনে দোষী পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি (Suvendu Adhikari)। অত্যাচারের কারণেই বীরজুর মৃত্যু হয়েছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্টেই স্পষ্ট হবে বলে জানান শুভেন্দু।

আরও পড়ুন: রাজ্যসভার তিন স্থায়ী কমিটিতে সুস্মিতা, সুখেন্দু ও প্রকাশচিক

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রবিবারের হালিশহর সফর এবং তাঁকে ঘিরে বিক্ষোভের প্রসঙ্গেও মুখ খোলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। মমতার (Mamata Benerjee) উদ্দেশে তাঁর (Suvendu Adhikari) বার্তা, ‘অনুরোধ করব, আপনি মেইল করে শিডিউল জানালে যে সুরক্ষা আপনি পান, সেটাই পাবেন। পুলিশকে কোনও সুযোগ দেননি। তারপরও বলব, কিছুই ঘটেনি। আপনার ওই পাথরের গল্প লোক দেখেছে।’

দেখুন:

শুভেন্দুর  (Suvendu Adhikari) দাবি, রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benerjee) সঙ্গে মৃতের পরিবার দেখা করেনি। বরং পুলিশ প্রশাসনের উপরই আস্থা রেখেছে পরিবার। মৃতের পরিবারের তরফে তাঁর কাছে দু’টি দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি।

রবিবার হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benerjee) কনভয় ঘিরে বিক্ষোভ ও হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই সোমবার ঘটনাস্থলে যান শুভেন্দু। একদিকে মমতার নিরাপত্তা নিয়ে ওঠা প্রশ্নের জবাব দেন, অন্যদিকে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় প্রশাসনিক পদক্ষেপের কথা ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন: ভবানী ভবনে সুমিত রায়কে ফের তলব, এবার চাকরি দুর্নীতি নিয়ে জেরা করতে চায় সিআইডি

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Benerjee) উপর হামলার অভিযোগের প্রতিবাদে সোমবার দুপুর ২টোয় বিধানসভা ভবনে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল (TMC)। কুণাল ঘোষ (Kunal Ghosh) জানিয়েছেন, প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)  এবং প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandev Chatterjee) -সহ দলের বিধায়করা সেখানে উপস্থিত থাকবেন।