তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেওয়া তিন প্রাক্তন তৃণমূল (TMC) সাংসদকে রাজ্যসভার তিনটি সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য মনোনীত করা হল। ৬ আগস্ট রাজ্যসভার চেয়ারম্যানের অনুমোদনে এই মনোনয়ন দেওয়া হয়েছে। তিন জনই এক সময়ে তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ ছিলেন। রাজ্যে পালাবদলের পরে তাঁরা শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) হাত ধরে বিজেপিতে যোগ দেন।
জল সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য করা হয়েছে সুস্মিতা দেবকে (Susmita Dev)। পার্সোনেল, পাবলিক গ্রিভান্সেস, আইন ও বিচার বিষয়ক কমিটিতে জায়গা পেয়েছেন সুখেন্দুশেখর রায়(Sukhendu Sekhar Roy) । আর কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন বিষয়ক কমিটিতে মনোনীত হয়েছেন প্রকাশচিক বরাইক (Prakash Chik Baraik)।
আরও পড়ুন: আজ কলকাতায় ‘তিরঙ্গা যাত্রা’, শহরে যান নিয়ন্ত্রণ, কোন কোন রাস্তায় বন্ধ থাকছে যান চলাচল
সংসদীয় স্থায়ী কমিটিগুলির অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল সংশ্লিষ্ট মন্ত্রক ও দপ্তরের কাজের উপর সংসদীয় নজরদারি করা। সরকারি নিয়ম অনুযায়ী, এই কমিটিগুলি সংশ্লিষ্ট মন্ত্রক ও দপ্তরের বাজেটের ‘ডিমান্ডস ফর গ্রান্টস’ খতিয়ে দেখে রিপোর্ট দেয়। কোনও বিল সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠানো হলে সেটিও পরীক্ষা করে সংসদে রিপোর্ট পেশ করতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রক বা দপ্তরের বার্ষিক রিপোর্ট এবং সংসদে পেশ করা দীর্ঘমেয়াদি নীতির নথিও পর্যালোচনা করে কমিটি। তবে মন্ত্রক বা দপ্তরের দৈনন্দিন প্রশাসনিক কাজে এই কমিটিগুলি হস্তক্ষেপ করে না।
ফলে জল সম্পদ, আইন ও বিচার এবং খাদ্য ও গণবণ্টনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সংসদীয় কাজের সঙ্গে এ বার সরাসরি যুক্ত থাকবেন সুস্মিতা, সুখেন্দু ও প্রকাশচিক। তাঁদের নতুন দায়িত্বের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রকগুলির বাজেট, নীতি এবং আইন সংক্রান্ত বিষয় পর্যালোচনার সুযোগ থাকবে।
আরও পড়ুন: ভবানী ভবনে সুমিত রায়কে ফের তলব, এবার চাকরি দুর্নীতি নিয়ে জেরা করতে চায় সিআইডি
এক সময়ে তৃণমূলের (TMC) হয়ে রাজ্যসভায় প্রতিনিধিত্ব করা এই তিন নেতাই রাজ্যে পালাবদলের পরে রাজনৈতিক অবস্থান বদল করেন। শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) হাত ধরে তাঁরা বিজেপিতে যোগ দেন। এ বার সংসদের গুরুত্বপূর্ণ তিনটি স্থায়ী কমিটিতে তাঁদের সদস্যপদ বিজেপিতে তাঁদের নতুন রাজনৈতিক ভূমিকাকেও সামনে আনল।
দেখুন:




