• facebook
  • twitter
  • youtube
Thursday, 6 August, 2026

বর্ষায় বাচ্চাদের কীভাবে সুস্থ রাখবেন, জেনে নিন এই পাঁচ উপায়

ছোটদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম হওয়ায় এই সময় ভাইরাল সংক্রমণ, সর্দি-কাশি, জ্বর কিংবা পেটের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাই বর্ষাকালে (Monsoon) সন্তানের সুস্থতা নিশ্চিত করতে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত

বর্ষায় বাচ্চাদের কীভাবে সুস্থ রাখবেন, জেনে নিন এই পাঁচ উপায়

Image: SNS

গ্রীষ্মের (Summer) দাবদাহের পর বর্ষা (Monsoon) এলে খানিক স্বস্তি তো লাগেই। তবে টানা ভারী বৃষ্টি (Heavy Rainfall) বা ঝিরঝিরে বৃষ্টি অনেকসময়ই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। প্রখর রোদের জায়গায় মেঘলা আকাশ অনেক সময়ই মন উদাস করে দেয়। বর্ষা (Monsoon) অনেকে কাছে স্বস্তির ঋতু হলেও, এই সময় শিশুদের স্বাস্থ্য নিয়ে বাড়তি সতর্ক থাকা জরুরি। কারণ ছোটদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম হওয়ায় এই সময় ভাইরাল সংক্রমণ, সর্দি-কাশি, জ্বর কিংবা পেটের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাই বর্ষাকালে (Monsoon) সন্তানের সুস্থতা নিশ্চিত করতে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত।

১ পর্যাপ্ত জল পান করান

অনেকেই মনে করেন বর্ষায় (Monsoon) জল তেষ্টা কম পায়, তাই জলও কম লাগে। কিন্তু এই ধারণা ঠিক নয়। শিশুর (Child) শরীরে পর্যাপ্ত জলের যোগান বজায় রাখা অত্যন্ত জরুরি। কম জল খেলে ডিহাইড্রেশন, পেটের সমস্যা বা ডায়রিয়ার মতো অসুখের আশঙ্কা বাড়তে পারে।

আরও পড়ুন: ঘরে ঘরে শবদেহ, এখনই সংখ্যা ১৭০০: ইতিহাসের দ্রুততম ভয়াল ভাইরাস সংক্রমণে আতঙ্ক গোটা বিশ্বে

২. স্বাস্থ্যকর ও ঘরে তৈরি খাবার দিন

এই সময় রাস্তার খাবার বা অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলাই ভালো। শিশুর (Child) পছন্দের খাবার বাড়িতেই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে দিন। অতিরিক্ত তেল-মশলাযুক্ত, ভাজাপোড়া বা প্রক্রিয়াজাত খাবর যতটা সম্ভব এড়িয়ে চলুন। পুষ্টিকর খাবার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

৩. হাত পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলুন

খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পরে ভালোভাবে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ছোটবেলা থেকেই শেখানো উচিত। স্কুল টিফিন খাওয়ার আগেও যেন হাত ধুয়ে নেয়, সে বিষয়েও শিশুকে (Child)মনে করিয়ে দিন। এতে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে।

৪. অ্যালার্জি থাকলে বাড়তি সতর্কতা

যদি শিশুর (Child) কোনও খাবারে অ্যালার্জি থাকে, তাহলে বর্ষাকালে (Monsoon Season) সেই খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন। স্কুলের টিফিন কিংবা বিকেলের জলখাবারে বাড়িতে তৈরি নিরাপদ ও পুষ্টিকর খাবার দেওয়াই সবচেয়ে ভালো।

আরও পড়ুন: দেশ দাপাচ্ছে কোভিডের নতুন স্ট্রেন ওমিক্রন আরএফ ৫: বিপদে একের পর এক শহর, ফের ফিরছে কড়াকড়ি?

৫. রেনকোট বা ছাতা সঙ্গে রাখুন

বর্ষাকালে কখন বৃষ্টি শুরু হবে, তা আগে থেকে বোঝা কঠিন। তাই শিশুর (Child) স্কুল ব্যাগে সবসময় একটি ছোট ছাতা বা তারা উপযোগী রেনকোট রাখুন। এতে স্কুলে যাওয়া বা ফেরার পথে হঠাৎ বৃষ্টিতে ভিজে অসুস্থ হওয়ার আশঙ্কা অনেকটাই কমবে।

বর্ষার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি শিশুর স্বাস্থ্য (Child Health)সুরক্ষায় সামান্য কিছু অভ্যাসই বড় ভূমিকা নিতে পারে। সঠিক পরিচর্যা, স্বাস্থ্যকর খাবার এবং পরিচ্ছন্নতার অভ্যাস বজায় রাখলে এই মৌসুমেও (Monsoon)  শিশু থাকবে সুস্থ ও প্রাণবন্ত।

আরও দেখুন: পরিবারের হত্যা কাণ্ডের স্মৃতির মাঝেই কাঁদলেন হাসিনা