• facebook
  • twitter
  • youtube
Tuesday, 4 August, 2026

শুভেন্দুর সঙ্গে বৈঠকে খুশি এনসিপিআই সাংসদরা, কী জানালেন তাঁরা?

বৈঠক শেষে শতাব্দী বলেন, 'এনসিপিআই বা দলীয় রাজনীতি নিয়ে নির্দিষ্ট ভাবে কোনও আলোচনা হয়নি। মূলত আমাদের এলাকার উন্নয়নমূলক কাজ এবং অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়েই কথা হয়েছে। বৈঠক ভীষণ ভালো ও ফলপ্রসূ হয়েছে।'

শুভেন্দুর সঙ্গে বৈঠকে খুশি এনসিপিআই সাংসদরা, কী জানালেন তাঁরা?

Image: SNS

দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠক করলেন এনসিপিআইয়ে যোগ দেওয়া তৃণমূলত্যাগী ২০ জন সাংসদ। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া তিন জন রাজ্যসভার সাংসদও। ফলে রাজনৈতিক মহলে বৈঠকটি ঘিরে জল্পনা তৈরি হলেও, বৈঠক শেষে দলীয় রাজনীতির কোনও আলোচনা হয়নি বলেই দাবি করেছেন এনসিপিআই সাংসদ শতাব্দী রায়।

গত জুনে তৃণমূল কংগ্রেসের দলে ভাঙনের সময় কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনের এক বৈঠকে যোগ দিয়েছিলন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।  এনডিএ জোটভুক্ত হওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের পৃথক কোনও বৈঠক হয়নি। অবশেষে আজ দিল্লির বঙ্গবভনে এনসিপিআই-এর সাংসদদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: আগামীকাল শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ, তা নিয়ে ভারতের অবস্থান জানতে চাইল বাংলাদেশ

বৈঠক শেষে শতাব্দী বলেন, ‘এনসিপিআই বা দলীয় রাজনীতি নিয়ে নির্দিষ্ট ভাবে কোনও আলোচনা হয়নি। মূলত আমাদের এলাকার উন্নয়নমূলক কাজ এবং অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়েই কথা হয়েছে। বৈঠক ভীষণ ভালো ও ফলপ্রসূ হয়েছে।’

এছাড়া সাংসদ রচনা বন্দ্যোপাধযায় জানান, ‘এটি দীর্ঘ দিন ধরে বকেয়া থাকা একটি বৈঠক ছিল, যা আজ হল। নিজ নিজ এলাকার উন্নয়নমূলক কাজ কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, তা নিয়ে আমাদের মনের মধ্যে একগুচ্ছ প্রশ্ন ছিল।মুখ্যমন্ত্রী যে ভাবে আমাদের দিকনির্দেশ করেছেন, পরামর্শ দিয়েছেন এবং আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করে দিয়েছেন, তাতে আমরা ভীষণ খুশি।’

আরও পড়ুন: মোদী-শাহের সঙ্গে একসারিতে সুদীপ-কাকলি, গরহাজির তিন সাংসদকে নিয়ে গুঞ্জন

তিনি আরও জানান, এই বৈঠককে প্রশাসনিক সমন্বয়ের প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। আগামী দিনে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তাঁরা। সেখানে বিভিন্ন জেলার উন্নয়নমূলক প্রকল্প, পরিকাঠামো এবং জনস্বার্থের একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বিরোধী শিবির থেকে উঠে আসা সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক রাজ্যের বর্তমান রাজনৈতিক সমীকরণে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও বৈঠকে উপস্থিত নেতাদের দাবি, আলোচনার কেন্দ্রবিন্দু ছিল শুধুই উন্নয়ন ও প্রশাসনিক সমন্বয়। এছাড়া এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনে সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

https://youtube.com/shorts/w0JzM-bySSY?si=1H_J0Z15r3w2LTZ9