• facebook
  • twitter
  • youtube
Thursday, 30 July, 2026

প্যারা অ্যাথলিটদের পাশে থাকার অঙ্গীকার

ভারতের  প্যারা অ্যাথলিটদের পাশে দাঁড়াল ভারতের অন্যতম শীর্ষ বেসরকারি জীবনবিমা সংস্থা এসবিআই লাইফ ইন্স্যুরেন্স।  

প্যারা অ্যাথলিটদের পাশে থাকার অঙ্গীকার

ভারতের  প্যারা অ্যাথলিটদের পাশে দাঁড়াল ভারতের অন্যতম শীর্ষ বেসরকারি জীবনবিমা সংস্থা এসবিআই লাইফ ইন্স্যুরেন্স।  ২০২৬ সালের প্যারা ক্রীড়া মরসুমে ভারতের প্যারা অ্যাথলিটদের পাশে থাকার অঙ্গীকার হিসেবে সংস্থাটি প্যারালিম্পিক কমিটি অব ইন্ডিয়া (পিসিআই)-র ‘প্রিন্সিপাল পার্টনার’ হিসেবে যুক্ত হয়েছে। পাশাপাশি, ২০২৬ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ প্যারা গেমস এবং জাপানের আইচি-নাগোয়ায় আয়োজিত এশিয়ান প্যারা গেমস-এ অংশ নিতে যাওয়া ভারতীয় দলের ‘অফিসিয়াল লাইফ ইন্স্যুরেন্স পার্টনার’ হিসেবেও দায়িত্ব পালন করবে সংস্থাটি।
এর আগে ২০২৪ সালের প্যারিস প্যারালিম্পিক গেমসেও ভারতীয় প্যারা অ্যাথলিটদের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলেছিল এসবিআই লাইফ। সেই ধারাবাহিকতায় এবারও সংস্থার লক্ষ্য, দেশের প্যারা ক্রীড়াবিদদের সংগ্রাম, অধ্যবসায় এবং সাফল্যকে দেশের স্বার্থে আরও বড় পরিসরে এগিয়ে নিয়ে যাওয়া।  এসবিআই লাইফের ব্র্যান্ড, কর্পোরেট কমিউনিকেশন ও সিএসআর বিভাগের প্রধান রবীন্দ্র শর্মা বলেন, ‘আপনে লিয়ে, আপনো কে লিয়ে’-এর ভিত্তিতেই মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত করার পাশাপাশি তাঁদের স্বপ্নপূরণে আত্মবিশ্বাস জোগানোই তাঁদের লক্ষ্য। তাঁর মতে, ভারতীয় প্যারা অ্যাথলিটদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং প্রতিকূলতাকে জয় করার মানসিকতা কোটি মানুষের কাছে অনুপ্রেরণা। পিসিআই-এর সভাপতি তথা পদ্মভূষণ, পদ্মশ্রী, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত দেবেন্দ্র ঝাঝারিয়া বলেন, ২০২৪ সালের প্যারিস প্যারালিম্পিকে ভারতের ঐতিহাসিক ২৯টি পদক জয়ের সাফল্যের পর এসবিআই লাইফের সঙ্গে এই প্যারা অ্যাথলিটদের আন্তর্জাতিক মঞ্চে সেরাটা দেওয়ার পরিবেশ তৈরি করে।
এই অংশীদারিত্বের মাধ্যমে ২০২৬ সালের আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলিতে ভারতীয় প্যারা ক্রীড়াবিদদের সাফল্যের যাত্রায় আত্মবিশ্বাস, প্রস্তুতি ও দীর্ঘমেয়াদি সহায়তার বার্তাকেই আরও জোরালো করতে চায় এসবিআই লাইফ।