• facebook
  • twitter
  • youtube
Monday, 27 July, 2026

সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর ও পূর্ব ভারতে বাড়ছে বর্ষার দাপট

আইএমডি জানিয়েছে, রাজ্যের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাপাশি কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, সপ্তাহের মধ্যভাগ থেকে বিহারেও বৃষ্টির দাপট বাড়তে পারে।

সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর ও পূর্ব ভারতে বাড়ছে বর্ষার দাপট

Photo: Statesman

সপ্তাহের শুরুতেই ভারতের বিস্তীর্ণ অংশে বৃষ্টির দাপট আরও বাড়তে চলেছে। আগামী কয়েক ঘণ্টায় একাধিক রাজ্যে প্রবল বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। পরিস্থিতির জেরে বন্যা, বিদ্যুৎ বিভ্রাট ও যান চলাচলে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

আইএমডি জানিয়েছে, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখণ্ডে সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিপাত বজায় থাকবে। এর পাশাপাশি সোমবার থেকেই পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ ওবং রাজস্থানে বৃষ্টির প্রকোপ বাড়বে। এই রাজ্যগুলির একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রাজস্থান ও উত্তরাখণ্ডের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সময় খোলা জায়গায় কাউকে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব ভারতের রাজ্যগুলিতেও মৌসুমি বায়ুর প্রভাব সক্রিয় থাকবে। ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড এবং বিহারে আগামী কয়েকদিন ধরে বিস্তৃত এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এর মধ্যে সোমবার সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িযায়। আইএমডি জানিয়েছে, রাজ্যের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাপাশি কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, সপ্তাহের মধ্যভাগ থেকে বিহারেও বৃষ্টির দাপট বাড়তে পারে।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, কিছু এলাকায় ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে গাছ উপড়ে পড়া, বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়া, যানজট ও নিচু এলাকায় জল জমার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। নদী ও উপকূলবর্তী এলাকার বাসিন্দা, কৃষক এবং যাত্রীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের প্রবণতা ও নদীর জলস্তর বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলার কথা জানিয়েছে আইএমডি।