প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে তিন দেশ আর্জেন্টিনা, ফ্রান্স ও নরওয়ে। এবার দ্বিতীয় ম্যাচেও জিতে নকআউট পর্বে জায়গা প্রায় নিশ্চিত করতে মরিয়া তিন দলই। উদ্বোধনী ম্যাচে হ্যাটট্রিক করে নজর কেড়েছেন আর্জিন্টিনার লিওনেল মেসি। অন্যদিকে, ফ্রান্সের কিলিয়ান এমবাপে এবং নরওয়ের আর্লিং হালান্ড দুজনেই করেছেন জোড়া গোল। দ্বিতীয় ম্যাচেও গোলের খাতা সমৃদ্ধ করার লক্ষ্য থাকবে এই তারকা ফুটবলারদের।
আজ সকাল সাড়ে দশটায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর রাত আড়াইটে নাগাদ ইরাকের বিরুদ্ধে মাঠে নামবে ফ্রান্স। দিনের শেষ ম্যাচ, ভোর সাড়ে পাঁটটায় সেনেগালের বিরুদ্ধে খেলবে নরওয়ে। তিনটি ম্যাচই সরাসরি সম্প্রসারিত হবে ইউনাইট৮ স্পোর্টস চ্যালেনে এবং জি ৫ অ্যাপে।




