• facebook
  • twitter
  • youtube
Tuesday, 16 June, 2026

অযোধ্যায় রামের পায়ে দেওয়া হল একলাখি ফল

বিশ্বের অন্যতম দামি আম এবারে পৌছে গেল অযোধ্যার রাম মন্দিরে। এই প্রথমবার রামের উদ্দেশ্যে নিবেদন করা হল জাপানের বিখ্যাত মিয়াজাকি।

বিশ্বের অন্যতম দামি আম এবারে পৌছে গেল অযোধ্যার রাম মন্দিরে। এই প্রথমবার রামের উদ্দেশ্যে নিবেদন করা হল জাপানের বিখ্যাত মিয়াজাকি। যদিও এই আম এগ অফ দ্য সান নামেও পরিচিত। এই প্রজাতির আমের দাম লাখ টাকারও বেশি। শুনে চমকে গেলেও এটাই বাস্তব। তবে এই আম আনা হয়নি জাপান থেকে।

এই আমের ফলন হয়েছে অযোধ্যার মাটিতেই। আন্তর্জাতিক বাজারে এই আমের দাম কিলো প্রতি ২.৫ লক্ষ থেকে ৩ লক্ষ টাকার মধ্যে। শুধুমাত্র একটি মিয়াজাকি আমের দামই হয় প্রায় ১ লক্ষ টাকা। আর সোমবার স্থানীয় প্রথা মানে এই আম ভগবান শ্রীরামের উদ্দেশ্যে অর্পণ করা হয়েছে।

ওমপ্রকাশ নামের অযোধ্যার এক কৃষক প্রায় বছর ২ আগে পরীক্ষামূলক ভাবেই এই আমের চারা রোপন করেছিলেন। অযোধ্যার আবহাওয়াতে এই আমের ফলন হতে পারে কিনা তাই দেখা ছিল মূল উদ্দেশ্য। আর সেই পরীক্ষা সফল হয়েছে। স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে চলতি বছরে ওই গাছে প্রায় ১ ডজন আমের ফলন হয়েছে। যা দেখে খুশি হয়েছেন ওমপ্রকাশ নিজেও।

সাংবাদিকদের সামনে ওমপ্রকাশ জানান, ‘মিয়াজাকি জাপানের অত্যন্ত জনপ্রিয় এখটি আম, যা বিশ্বের সবচেয়ে দামি আম। এটি অন্য আমের থেকে অনেক বেশি মিষ্টি এবং এতে পরেয়েছে অতিমাত্রায় ভিটামিন। বছর ২ আগে গাছটি লাগিয়েছিলাম। এবারে প্রায় ১২টি আম হয়েছে। প্রতিটির ওজন ১৫০-৩০০ গ্রামের মধ্যে। প্রথা অনুযায়ী প্রথম  পাকা আমটি ভগবানকে নিবেদন করা হয়েছে।‘  তিনি আরও বলেন তাঁর বাগানে মমিয়াজাকি নয়, থাইল্যান্ডের বানানা ম্যাঙ্গো,অস্ট্রেলিয়ার আর২ই২ এবাং ভারতের চৌসা ও দশেহরি জাতের আমন চাষও হয়েছে। আর এই বিরল আম রামম মন্দিরে দেওয়ার ফলে অযোধ্যার কৃষি ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন অনেকে।  পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বিষয়টির গুরুত্ব আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন অনেকেই। যদিও প্রতিদিন অযোধ্যায় শ্রীরামের উদ্দেশ্যে নিবেদন করা হয়ে থাকে বিভিন্ন ধরনের মরসুমি ফল। তবে এবারে এই আম দেওয়ায় এর গুরুত্ব আরও বাড়বে বলে মনে করছেন অনেকে।