• facebook
  • twitter
  • youtube
Saturday, 31 October, 2026

গৃহশিক্ষিকার পথ আটকে চলল দেদার শ্লীলতাহানি, ব্যারাকপুরে গ্রেপ্তার দুই যুবক

তাছাড়া ‘নির্যাতিতা’ গৃহশিক্ষিকা পুলিশকে বয়ান দিয়েছেন, ওই ঘটনাযর পর থেকে তিনি আতঙ্কিত। নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে যুবক তাঁর

গৃহশিক্ষিকার পথ আটকে চলল দেদার শ্লীলতাহানি, ব্যারাকপুরে গ্রেপ্তার দুই যুবক

Two Youth Arrested File Photo

টিউশন পড়াতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন এক গৃহশিক্ষিকা। পথে ওই গৃহশিক্ষিকার পথ আটকানো হয়। শুধু তাই নয়, পথ আটকে রাস্তাতেই গৃহশিক্ষিকার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে যায় উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। দুই যুবক রাস্তার মধ্যে পথ আটকে দেদার শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ ওই গৃহশিক্ষিকার। শনিবার গৃহশিক্ষিকার এমন অভিযোগ সামনে আসতেই ব্যারাকপুর থানার মণিরামপুর ব্যায়াম সমিতি এলাকায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। তাহলে কি নারীর নিরাপত্তা নেই? উঠছে প্রশ্ন। তবে ইতিমধ্যেই দুই যুবককেই গ্রেপ্তার করেছে পুলিশ।

‘নির্যাতিতা’ গৃহশিক্ষিকা এই ঘটনার পর রীতিমতো হতভম্ব হয়ে যান। ওই গৃহশিক্ষিকা অভিযোগ করেন, অন্যান্য দিনের মতোই টিউশন পড়াতে যাচ্ছিলেন তিনি। একটি গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় উল্টোদিক থেকে এসে এক যুবক তাঁর পথ আটকান। ওই গলি একটু নিরিবিলি। খুব একটা লোকজন যাতায়াত করে না। সেই সুযোগ নিয়ে প্রথমে কথা বলার অছিলায় ওই যুবক তাঁকে দাঁড় করিয়ে দেয়। তার পর হাত ধরে টানাটানি করেন। এমনকী মুখ চেপে ধরে জাপটে অসভ্যতা করতে থাকে। চিৎকার করার উপায় ছিল না। প্রতি মুহুর্তে পরিস্থিতি প্রতিকূল হয়ে পড়ছিল। ওখান থেকে ছাড়িয়ে বের হতেও পারা যাচ্ছিল না।

এই পরিস্থিতিতে ওই গৃহশিক্ষিকার দাবি, ওই যুবক তাঁর ইনস্টাগ্রাম আইডি চায়। ওই যুবক বলতে থাকে, মেসেজ করলে জবাব দিতে হবে। তা না হলে এর থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটবে। মুখ দেখাবার অবস্থা থাকবে না। আর ‘ব্লক’ করলে পরিণতি ভাল হবে না বলে হুমকি দেয়। তিনি তখন সেখান থেকে চলে আসতে চাইলে তাঁর সঙ্গে আবার শ্লীলতাহানি করে ওই যুবক। এখানেই শেষ নয়, তখনই সেখানে উপস্থিত হন দ্বিতীয় যুবক। ওই দ্বিতীয় যুবকও একইভাবে শ্লীলতাহানি করতে থাকে বলে অভিযোগ গৃহশিক্ষিকার। এমনকী এসব কথা বললেও ধর্ষণ করা হবে তুলে নিয়ে গিয়ে বলেও হুমকি দেয় তারা।

তাছাড়া ‘নির্যাতিতা’ গৃহশিক্ষিকা পুলিশকে বয়ান দিয়েছেন, ওই ঘটনাযর পর থেকে তিনি আতঙ্কিত। নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে যুবক তাঁর ইনস্টাগ্রাম আইডি চেয়ে শ্লীলতাহানি করেছে আগেও তিনি নানাভাবে উত্ত্যক্ত করেছিল। এলাকার অনেক মহিলার সঙ্গেও ওই যুবক অসভ্যতা করেছে বলে অভিযোগ আছে। গৃহশিক্ষিকা বলেন, ‘প্রথমে আমি ভয়ে কাউকে কিছু বলতে পারিনি। তবে পরিবারের পরামর্শে কয়েকজনকে জানাই। তারপর অভিযুক্ত যুবককে মারধর করা হয়েছে। পরে সেখানে ব্যারাকপুর থানার পুলিশ আসে। অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।’ এক পুলিশ অফিসার বলেছেন, ‘সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দু’জন অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে।’