• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

অভিনেতা রাহুলের মৃত্যুর কারণ জানতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দপ্তরের

সর্বভারতীয় চলচ্চিত্র কর্মী সংগঠন অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তর অভিযোগপত্রের ভিত্তিতে রাহুলের মৃত্যুর কারণ খুঁজে বের করতে ওড়িশার মুখ্যমন্ত্রীর দপ্তর এবং রাজ্যের মুখ্যসচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ঘটনার পূর্ণাঙ্গ পর্যালোচনার নির্দেশ দিয়েছে পিএমও

অভিনেতা রাহুলের মৃত্যুর কারণ জানতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দপ্তরের

টলিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে এবার সরাসরি পদক্ষেপের নির্দেশ দিল প্রধানমন্ত্রীর দপ্তর। সর্বভারতীয় চলচ্চিত্র কর্মী সংগঠন অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তর অভিযোগপত্রের ভিত্তিতে রাহুলের মৃত্যুর কারণ খুঁজে বের করতে ওড়িশার মুখ্যমন্ত্রীর দপ্তর এবং রাজ্যের মুখ্যসচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ঘটনার পূর্ণাঙ্গ পর্যালোচনার নির্দেশ দিয়েছে পিএমও। ২৯ মার্চ ওড়িশায় আউটডোর শুটিং চলাকালীন মৃত্যু হয়েছিল টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যাপাধ্যায়ের। ওয়াকিবহাল মহলের অনেকেই মনে করছেন, পিএমও-র এই পদক্ষেপ নজিরবিহীন।

সূত্রের খবর, সর্বভারতীয় চলচ্চিত্র কর্মী সংগঠন সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের ওই চিঠিতে টলিউডের প্রথম সারির বেশ কিছু নামের উল্লেখ রয়েছে। অভিযোগের আঙুল তোলা হয়েছে জনপ্রিয় প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স-এর দিকে। সংঘটনের অভিযোগ, প্রযোজন লীনা গঙ্গোপাধ্যায়, শৈুবাল বন্দ্যোপাধ্যায় এবং শুটিং পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের গাফিলতির কারণেই রাহুলের অকালমৃত্যু।

অভিযুক্তদের বিরুদ্ধে অবহেলা-জনিত কারণে মৃত্যুর ধারার বদলে সরাসরি খুনের ধারায় মামলা দায়ের করার আবেদনও জানানো হয়েছে। শিল্পী ও কলাকুশলীদের জন্য উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাটিকে পাকাপাকিভাবে কালো তালিকা ভুক্ত করার দাবিও জানানো হয়েছে। উল্লেখ্য, রাহুলের মৃত্যুর পর আউটডোর শুটিংয়ের ক্ষেত্রে টেকনিশিয়ান ও শিল্পীদের নিরাপত্তা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে।