• facebook
  • twitter
Saturday, 30 May, 2026

মুম্বাইতে বাড়ল সিএনজির দাম

ফলে মুম্বাই এবং সংলগ্ন এলাকায় সিএনজির নতুন দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি কেজি ৮৬ টাকা

ফের বাড়ল সিএনজির দাম। এবার মুম্বাইতে বাড়ল সিএনজির দাম। শনিবার থেকে এমজিএল প্রতি কেজি সিএনজির দাম ২ টাকা বাড়িয়েছে। ফলে মুম্বাই এবং সংলগ্ন এলাকায় সিএনজির নতুন দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি কেজি ৮৬ টাকা।

চলতি মাসে এ নিয়ে দুই বার বাড়ল সিএনজির দাম। এর আগে ১৪ মে এমজিএল প্রতি কেজিতে ২ টাকা দাম বাড়িয়েছিল। নতুন দাম মুম্বাই, থানে, নবি মুম্বাই এলাকাজুড়ে কার্যকরী হবে। এমজিএল গৃহস্থালির রান্নার কাজে ব্যবহৃত পাইপড ন্যাচারাল গ্যাসের দামও প্রতি ইউনিটে ৫০ পয়সা বেড়েছে। ফলে সাধারণ গ্রাহকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় তার প্রভাব দেশে পড়ছে বলে ওয়াকিবহাল মহলের মত। সেই সঙ্গে গ্যাস ও পেট্রোলিয়ামজাত পণ্যের মূল্যেও তার প্রভাব পড়েছে। অপরিশোধিত তেলের দাম বাড়ায় রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির পেট্রোল ও ডিজেলের দামও বেড়েছে।

Advertisement

শনিবার মুম্বাইয়ে পেট্রোলের দম প্রতি লিটার ছিল ১১১.২১ টাকা এবং ডিজেলের দাম ছিল প্রতি লিটার ৯৭.৮৩ টাকা বৃদ্ধি পেয়েছে। তেল বিপণন সংস্থাগুলিকে কমপক্ষে ৩০ দিনের গৃহস্থালি চাহিদার সমপরিমাণ এলপিজি মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই সপ্তাহের শুরুতে পেট্রোলিয়াম ও প্রাকৃতি গ্যাস মন্ত্রক জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির পুরো প্রভাব গ্রাহকদের উপর চাপানো হয়নি।

ফলে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পেট্রোল, ডিজেল ও এলপিজি বিক্রিতে প্রতিদিন প্রায় ৫৫০ কোটি টাকা ক্ষতি বহন করছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে দেশে অপরিশোধিত তেল, পেট্রোল ও ডিজেলের সরবরাহ পর্যপ্ত রয়েছে। তবে কিছু এলাকায় আতঙ্কে অতিরিক্ত কেনাকাটার কারণে স্থানীয়ভাবে সাময়িক ঘাটতির খবর রয়েছে।

Advertisement