• facebook
  • twitter
Saturday, 23 May, 2026

পদত্যাগ করলেন আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান তুলসির গ্যাবার্ড

তিনি জানিয়েছেন, তাঁর স্বামী আব্রাহাম উইলিয়াম বিরল ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হওয়ায় পারিবারিক কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন

মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন তুলসী গ্যাবার্ড । তিনি জানিয়েছেন, তাঁর স্বামী আব্রাহাম উইলিয়াম বিরল ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হওয়ায় পারিবারিক কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩০ জুন থেকে তাঁর পদত্যাগ কার্যকর হবে।

Advertisement

পদত্যাগপত্রে গ্যাবার্ড লিখেছেন, কঠিন সময়ে তাঁর স্বামীর পাশে থাকা এখন সবচেয়ে বড় দায়িত্ব। তিনি জানান, ‘আমার জীবনের প্রতিটি চ্যালেঞ্জে ওর ভালোবাসা ও সমর্থন আমাকে শক্তি দিয়েছে। এমন পরিস্থিতিতে আমি নৈতিকভাবে এই দায়িত্ব পালন চালিয়ে যেতে পারি না, যখন ওকে একা এই কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে।’

Advertisement

 ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে তিনি জাতীয় গোয়েন্দা পরিচালকের দায়িত্ব পান এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। তবে চলতি বছরে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাঁকে তুলনামূলকভাবে আড়ালে দেখা গিয়েছিল। বিশেষ করে ইরান, কিউবা ও ভেনেজুয়েলা সংক্রান্ত মার্কিন কূটনৈতিক ও সামরিক পদক্ষেপে তাঁর ভূমিকা নিয়ে নানা জল্পনা তৈরি হয়।

গ্যাবার্ডের পদত্যাগের ফলে তিনি ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে পদত্যাগ করা চতুর্থ উচ্চপদস্থ কর্মকর্তা হলেন। এর আগে এপ্রিলে শ্রম সেক্রেটারি লরি চাকভেজ-ডিরেমার পদত্যাগ করেছেন। এ বছরের শুরুতেই হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ট্রাম্প প্রশাসন ছাড়েন।

সমাজ মাধ্যমে ট্রাম্প গ্যাবার্ডের কাজের প্রশংসা করে বলেন, প্রশাসনের জন্য তিনি ‘অসাধারণ অবদান’ রেখেছেন। পাশাপাশি তিনি ঘোষণা করেন, অ্যারন লুকাসআপাতত ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব সামলাবেন।

Advertisement

Tags:

Recommended