• facebook
  • twitter
  • youtube
Wednesday, 14 October, 2026

খাস কলকাতায় পিস্তল-সহ গ্রেপ্তার যুবক

কিছুক্ষণের মধ্যেই পুলিশের জালে ধরা পড়ে সত্যব্রত। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় দুটি উন্নতমানের সেমি-অটোমেটিক আগ্নেয়াস্ত্র এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ।

খাস কলকাতায় পিস্তল-সহ গ্রেপ্তার যুবক

TMC Woman Leader Arrest Photo-SNS

খাস কলকাতায় ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় গ্রেপ্তার করা হল এক যুবককে। রবিবার দুপুরে দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকার ঘটনা। অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সত্যব্রত বসু রায়। সে কলকাতার নিরঞ্জন পল্লির বাসিন্দা।

স্থানীয় থানা সূত্রের খবর, রবিবার গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে বাঁশদ্রোণী এলাকায় এক যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বাঁশদ্রোণী থানার পুলিশ তল্লাশি অভিযানে নামে। কিছুক্ষণের মধ্যেই পুলিশের জালে ধরা পড়ে সত্যব্রত। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় দুটি উন্নতমানের সেমি-অটোমেটিক আগ্নেয়াস্ত্র এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ। সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রগুলিও বাজেয়াপ্ত করা হয়।

এই ঘটনায় সত্যব্রতের বিরুদ্ধে বাঁশদ্রোণী থানায় অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত যুবক কোথা থেকে এবং কীভাবে ওই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র পেল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পিছনে কোনও বড়সড় আন্তঃরাজ্য বেআইনি অস্ত্র পাচার চক্র জড়িত আছে কিনা, বা শহরে কোনও বড় ধরনের অপরাধমূলক কাজের ছক কষা হচ্ছিল কিনা, তা জানতে ধৃতকে জেরা করছে বাঁশদ্রোণী থানার পুলিশ।