মুম্বাই— ভারতীয় ক্রিকেটে সফল অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের নামটা উঠে আসবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। সূর্যকুমারের অসাধারণ অধিনায়কত্বে সেদিন টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের পতাকা উড়তে দেখা গিয়েছিল। একটা সময় মনে হয়েছিল, অন্য ফর্ম্যাটেও সূর্যকুমার যাদবের হাতে অধিনায়কের ব্যাটনটা তুলে দেওয়া হবে। কিন্তু পরবর্তী সময়ে সূর্যকুমার সেইভাবে ছন্দে না থাকায় খুব সম্ভবত নির্বাচকরা তাঁর প্রতি আস্থা হারাতে শুরু করেছেন। সেই কারণেই তাঁর হাত থেকে অধিনায়কের ব্যাটনটা নিয়ে নেওয়া হবে এবং নতুন ভাবনায় শ্রেয়স আইয়ারকে অধিনায়ক হিসেবে দেখতে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।
ইতিমধ্যেই আইপিএল ক্রিকেট প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। এরপরেই রয়েছে ইংল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ। হয়তো সেই কারণেই নতুন কোনও খেলোয়াড়কে ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হবে কিনা, সেই ভাবনাতে নির্বাচকরা ব্যস্ত রয়েছেন। এবারের আইপিএলে সূর্যকুমার যাদব সেইভাবে নিজেকে প্রকাশ করতে পারেনি। জাতীয় নির্বাচকরা এই টুর্নামেন্টের উপরে চোখ রেখেছেন। আসলে তাঁদের সমীক্ষা অনুযায়ী কোন ক্রিকেটার নজর কেড়েছেন এবং দক্ষতার সঙ্গে নিজেকে প্রমাণ করেছেন, সেই সব ক্রিকেটারদের মধ্যে থেকে বাছাই করে ভারতীয় দল গঠন করা হবে। সেক্ষেত্রে অধিনায়কের লক্ষ্যে অনেকটাই এগিয়ে রয়েছেন পাঞ্জাব কিংস দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর ব্যাট থেকে ধারাবাহিকভাবে ভালো রান আসছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। দলকেও নেতৃত্ব দিচ্ছেন দারুণভাবে। এবারের টুর্নামেন্টে খেতাব জয়ের লক্ষ্যে বড় দাবিদার পাঞ্জাব কিংস দল। সেই কারণে নির্বাচকরা কোনও অপেক্ষা না করে ভারতীয় দলে শ্রেয়স আইয়ারকে অবশ্যই জায়গা দেবেন। শুধু দলে ফিরে আসা নয়, অধিনায়কের ব্যাটনটা তাঁর হাতেই তুলে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
Advertisement
পাশাপাশি, তরুণ ক্রিকেটারদের ভারতীয় দলে জায়গা দেওয়ার জন্যও নির্বাচকরা তাঁদের উপরেও নজর রেখেছেন। আসলে আগামী দিনে তরুণ ক্রিকেটারদের ভারতীয় দলে বেশি করে জায়গা দেওয়ার জন্য নির্বাচকদের ভাবনা রয়েছে।
Advertisement
আসলে, দীর্ঘ দিন ধরেই ব্যাট হাতে প্রত্যাশা পূরণে ব্যর্থ সূর্যকুমার। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে ৮৪ রানের ইনিংস ছাড়া বাকি ম্যাচগুলিতে সেভাবে বড় রান পাননি তিনি।
শুধু তাই নয়, অধিনায়ক হওয়ার পর থেকেই কার্যত নিজের পুরানো ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন সূর্যকুমার। পাশাপাশি, চোট-আঘাত সমস্যাও বেশ ভোগাচ্ছে তাঁকে। আর সেই জন্যই সম্ভবত বিকল্প ভাবতে শুরু করেছেন নির্বাচক’রা।
বলতে পারা যায়, আইপিএলের মঞ্চে অধিনায়ক হিসাবে ধারাবাহিক সফল শ্রেয়স আইয়ার। ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন করার পাশাপাশি পরের মরসুমে তিনি পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলেন তিনি। চলতি মরসুমেও তাঁর নেতৃত্বে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব। যদিও দীর্ঘ দিন দেশের হয়ে সংক্ষিপ্ত এই ফরম্যাটে দেখা যায়নি তাঁকে। শেষবার ২০২৩ সালের ডিসেম্বর মাসে দেশের জার্সিতে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। ফলে, এখন দেখার বিষয় হল আইপিএল শেষে ভারতীয় টি-টোয়েন্টি দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কী সিদ্ধান্ত নেন নির্বাচকরা।
Advertisement



