এবারের বিধানসভা নির্বাচনে হটস্পট ভবানীপুর। দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখেছে গোটা রাজ্য। আজ গণনার দিন। কে শেষ হাসি আসে সেই অপেক্ষা রয়েছে রাজ্যবাসী। ভবানী পুর বিধানসভা কেন্দ্রের ভোট গোনা হবে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। সেখানে ভোর থেকে নিরাপত্তার কড়াকড়ি। রাস্তায় ব্যারিকেড করা হয়েছে। রয়েছে প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সাখাওয়াতের সামনে এজেসি বোস রোড ক্রসিং থেকে রাস্তায় ব্যারিকেড করা আছে। সেখানেই রয়েছেন কলকাতার অ্যাডিশনাল সিপি ডিপি সিংহ।
Advertisement
Advertisement



