• facebook
  • twitter
Sunday, 26 April, 2026

নতুন দল খুললেন কে সি আর কন্যা কবিতা

শনিবার কবিতা কবিতা  ঘোষণা করেন তাঁর নতুন দলের নাম—‘তেলেঙ্গানা রাষ্ট্র সেনা’

তেলেঙ্গানার রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছেন কে কবিতা।  পারিবারিক ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার তিনি নিজস্ব রাজনৈতিক দল গঠন করে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন নিজের পরিবারকেই। কয়েক মাস আগেই তাঁর বাবা, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ভারত রাষ্ট্র সমিতি  (বিআরএস)-এর প্রধান কে চন্দ্রশেখর রাও , দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁকে সাসপেন্ড করেছিলেন।

শনিবার কবিতা কবিতা  ঘোষণা করেন তাঁর নতুন দলের নাম—‘তেলেঙ্গানা রাষ্ট্র সেনা’ (টিআরএস)। এই নাম বেছে নেওয়ার মধ্যে রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ, তেলেঙ্গানা রাজ্য গঠনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কেসিআরের পুরনো দল তেলেঙ্গনা রাষ্ট্র সমিতি যার নাম পরে বদলে হয় বিআরএস। ফলে পুরনো নামের সঙ্গে আবেগ জড়িয়ে থাকা ভোটারদের আকর্ষণ করাই কবিতার কৌশল বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

দল ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় কবিতা জানান, তাঁদের লড়াই থামবে না এবং নতুন সময়ের সূচনা হতে চলেছে। তিনি অভিযোগ করেন, তেলেঙ্গানা রাজ্য গঠনের এক যুগ পরেও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি।

Advertisement

উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের মার্চে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন কবিতা এবং প্রায় পাঁচ মাস জেলে কাটানোর পর জামিন পান। এরপর থেকেই তিনি নিজের দাদা কে টি রামা রাওয়ের  বিরুদ্ধে সরব হন এবং দলের অভ্যন্তরে চক্রান্তের অভিযোগ তোলেন। এমনকি বাবাকে চিঠি লিখেও নিজের ক্ষোভ প্রকাশ করেন। শেষ পর্যন্ত দল থেকে বহিষ্কৃত হওয়ার পর নতুন দল গঠন করে তিনি তেলেঙ্গানার রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করলেন।

 

 

Advertisement