• facebook
  • twitter
  • youtube
Sunday, 8 November, 2026

শ্যামাপুজোয় হাজির রুদ্রনীল, মাতলেন দীপাবলির উৎসবে

হাওড়ার রথতলায় মহামানব সংঘের উদ্যোগে এ বছর ৯৯তম বর্ষে পদার্পণ করল শ্রীশ্রী শ্যামাপুজো। প্রাক্‌-শতবর্ষের এই পুজো ঘিরে এলাকায়

শ্যামাপুজোয় হাজির রুদ্রনীল, মাতলেন দীপাবলির উৎসবে

হাওড়ার রথতলায় মহামানব সংঘের উদ্যোগে এ বছর ৯৯তম বর্ষে পদার্পণ করল শ্রীশ্রী শ্যামাপুজো। প্রাক্‌-শতবর্ষের এই পুজো ঘিরে এলাকায় উৎসবের আবহ। দীর্ঘদিনের ঐতিহ্য ও রীতি মেনেই এ বারও পুজোর আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রুদ্রনীল ঘোষ।

পুজোর নির্ঘণ্ট ও নিয়মাবলি-সহ একটি পুস্তিকাও প্রকাশ করেছেন উদ্যোক্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে লাল ফিতা কেটে পুজোর সূচনা হয়। সেখানে ছিলেন রুদ্রনীলও।   তাঁকে সম্মান জানান পুজো কতৃপক্ষের সদস্যরা। স্থানীয়দের সঙ্গে পুজোর আনন্দেও সামিল হন বিধায়ক।

মন্দিরে দেবী কালীর প্রতিমায় পুষ্পার্ঘ্য নিবেদন, মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর আচার পালন করা হয়। ভক্তদের উপস্থিতিতে শ্যামাপুজো ঘিরে রথতলায় তৈরি হয়েছে ভক্তিময় পরিবেশ।