• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

রাস্তায় মারপিট করে গ্রেপ্তার ইউসুফ পাঠানের শ্বশুড়, শ্যালক

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুই পক্ষই সংঘর্ষে জড়িত ছিল এবং বাঁশের লাঠি ও বেসবল ব্যাট ব্যবহার করা হয়

রাস্তায় মারপিট করে গ্রেপ্তার ইউসুফ পাঠানের শ্বশুড়, শ্যালক

মুম্বইয়ে একটি রাস্তায় বিবাদ ঘিরে গ্রেপ্তার করা হয়েছে বহরমপুরের তৃণমূল সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার  ইউসুফ পাঠানের শ্বশুর ও শ্যালক-সহ তিন জনকে। অভিযোগ, সামান্য ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে বাঁশ ও অন্যান্য বস্তু দিয়ে মারধর করা হয়।

মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, ঘটনাটি শনিবার মুম্বইয়ের বাইকুল্লা এলাকায় ঘটে। স্থানীয় বাসিন্দা ইউসুফ খান নামে এক যুবক গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তার খানাখন্দে জমা জলে তাঁর গাড়ির চাকা পড়লে সেই জল ছিটকে লাগে পথচারী শোয়েব খানের গায়ে। ৩৫ বছরের ওই যুবক ইউসুফ পঠানের আত্মীয়।এরপরই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়।

গাড়িচালকের দাবি, তিনি গাড়ি থেকে নেমে ক্ষমা চাইলেও শোয়েব তাঁকে গালিগালাজ করেন এবং পরে বাঁশের ডান্ডা নিয়ে এসে গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয় এবং গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়।

পরবর্তীতে থানায় অভিযোগ জানাতে গেলে আবারও সংঘর্ষ বাধে। অভিযোগ অনুযায়ী, সেই সময় পঠানের শ্বশুর খালিদ খান ওরফে মকলিক এবং শ্যালক উমরশাদ খানও বিবাদে জড়িয়ে পড়েন এবং হাতাহাতিতে অংশ নেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুই পক্ষই সংঘর্ষে জড়িত ছিল এবং বাঁশের লাঠি ও বেসবল ব্যাট ব্যবহার করা হয়। ঘটনায় গাড়িচালকের ভাই সলমন এবং তাঁর কাকা আহত হন। এরপরই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আদালত তাঁদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।