• facebook
  • twitter
Wednesday, 1 April, 2026

বিমানের বিকৃত ছবি ভাইরাল, লালবাজারে সিপিএম

রামনবমীর মিছিলে বিমান বসুকে গেরুয়া পোশাক ও ‘জয় শ্রীরাম’ লেখা পতাকা হাতে দেখানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি সিপিএমের।

ফাইল চিত্র

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর ছবি বিকৃত করে সমাজমাধ্যমে ছড়ানোর অভিযোগে পুলিশের কাছে অভিযোগ দায়ের করল সিপিএম। মঙ্গলবার কলকাতা পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ি।

অভিযোগে, সৌমেন ভারতীয় হালদার নামে এক ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল থেকে একটি ভুয়ো ছবি পোস্ট করা হয়। সেখানে রামনবমীর মিছিলে বিমান বসুকে গেরুয়া পোশাক ও ‘জয় শ্রীরাম’ লেখা পতাকা হাতে দেখানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি সিপিএমের। তারা জানিয়েছে, ভোটের আগে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ও বিদ্বেষ ছড়ানোর চেষ্টা চলছে। এই ঘটনাকে সাইবার অপরাধ বলে উল্লেখ করে অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

Advertisement

Advertisement

Advertisement