বিজেপি-তে যোগ দিতে চলেছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ? মঙ্গলবার রাতে নিউ টাউনের হোটেলে পদ্ম-নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ়। সেখানে নাকি উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও। তবে এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্ব।
Advertisement
Advertisement



