• facebook
  • twitter
Tuesday, 24 March, 2026

বিবেচনাধীন ভোটারদের অতিরিক্ত প্রথম তালিকা প্রকাশ

সোমবার রাত ১২টার কয়েক মিনিট আগে ওই তালিকা প্রকাশ করেছে তারা

প্রতীকী চিত্র

বিবেচনাধীন ভোটারদের অতিরিক্ত প্রথম তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সোমবার রাত ১২টার কয়েক মিনিট আগে ওই তালিকা প্রকাশ করেছে তারা। তবে এখনও কত নামের নিষ্পত্তির তালিকা বার হয়েছে সেই সংখ্যা কমিশনের তরফে জানানো হয়নি। জানা যায়নি কত নাম বাদ পড়েছে সেই সংখ্যাও। কমিশন শুধুমাত্র তালিকা প্রকাশের বিষয়টিই জানিয়েছে।

বুথ অনুযায়ী দু’টি ভাগে তালিকাটি প্রকাশ করেছে কমিশন। নাম বাদ পড়া ভোটারদের জন্য আলাদা তালিকা বার করা হয়েছে। কমিশন সূত্রে খবর, বুথমাফিক অতিরিক্ত ভোটার তালিকা ডাউনলোড করে নাম রয়েছে কি না কোনও ভোটার জানতে পারবেন। তালিকা প্রকাশ করা হলেও প্রযুক্তিগত সমস্যা রয়েছে বলে অভিযোগ। বেশির ভাগ বুথের অতিরিক্ত তালিকা ডাউনলোড করা যাচ্ছে না। এমনকি এপিক নম্বর দিয়েও নাম দেখা যাচ্ছে না।

Advertisement

Advertisement

Advertisement