• facebook
  • twitter
  • youtube
Friday, 16 October, 2026

বাস ভাড়া নিয়ে কমিশনকে চিঠি পরিবহন দপ্তরের

গাড়ির ভাড়া কত হবে তা নির্দিষ্টভাবে কমিশনকে জানিয়ে দিল পরিবহন দপ্তর

বাস ভাড়া নিয়ে কমিশনকে চিঠি পরিবহন দপ্তরের

Private Buses Waiver Scheme Photo-SNS

নির্বাচনের কাজের জন্য ভাড়ায় নেওয়া বাস, গাড়ির ভাড়া কত হবে তা নির্দিষ্টভাবে কমিশনকে জানিয়ে দিল পরিবহন দপ্তর। ভাড়া নিয়ে নিজেদের তালিকার চিঠি নির্বাচন কমিশনকে পাঠিয়েছেন পরিবহন দপ্তরের প্রধান সচিব সৌমিত্র মোহন। মুখ্য নির্বাচনী আধিকারিককে এই চিঠিতে গাড়িগুলির ভাড়া সম্পর্কিত তালিকা ও আনুষঙ্গিক একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে।

বাস মালিক সংগঠনের তরফে অভিযোগ, ভিনরাজ্যগুলিতে নির্বাচনের জন্য যে বাস বা গাড়ি ভাড়ায় নেওয়া হয় সেগুলির ভাড়া পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই বেশি। সেই ভাড়া না দেওয়া হলে বেসরকারি রুটের বাসের মালিকরা আর নিজেদের যান দেবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। যা নিয়ে বিপাকে পড়ে পরিবহন দপ্তর।

এরপর থেকে দফায় দফায় বৈঠকের পর এবার ভাড়া নির্দিষ্ট করে মুখ্য নির্বাচনী কমিশনারকে চিঠি পাঠাল পরিবহন দপ্তর। অল বেঙ্গল বাস, মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানান,  প্রত্যেক বছরই ভোটের সময়ে গাড়ি কিংবা বাস ভাড়া নেওয়া হয়। কিন্তু সেক্ষেত্রে অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের ভাড়া অনেকটাই কম। আগে বাসের ভাড়া ছিল ২৫৩০টাকা। প্রতি কর্মী পিছু পেতেন ২৫০টাকা।

সেক্ষেত্রে তিনি বলেন, ‘বাসের ভাড়া ও কর্মীর খোরাকি হিসাবে ১০ শতাংশ বাড়তি দাবি করা হয়েছে। আমরা এর আগে অক্টোবর মাসে পরিবহন দপ্তরের কাছেও এই বিষয়টি জানিয়েছিলাম। এবার নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে।’