• facebook
  • twitter
Thursday, 19 March, 2026

এসআইআর ছাড়পত্র পেলেন শশী পাঁজার

রাজ্যের মন্ত্রী শশী পাঁজার নামও ‘বিবেচনাধীন’ তালিকায় ছিল, যা ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছে সিইও দপ্তর

পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় বিবেচনাধীন নামের নিষ্পত্তির কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন প্রায় দু’লক্ষ করে নামের নিষ্পত্তি করা হচ্ছে। বুধবার পর্যন্ত মোট ২৩ লক্ষ ৩০ হাজার নাম নিষ্পত্তি হয়েছে। এই গতি বজায় থাকলে চলতি সপ্তাহেই অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে।

কমিশন জানিয়েছে, তালিকা প্রকাশের জন্য একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হচ্ছে, যার পর আদালতের অনুমোদন প্রয়োজন। কাজ শেষ হলেই তালিকা প্রকাশ করা হবে। ততদিন পর্যন্ত কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা প্রতিদিনই নাম যাচাই ও নিষ্পত্তির কাজ চালিয়ে যাচ্ছেন। প্রকাশের দিন পর্যন্ত যত নাম নিষ্পত্তি হবে, সবই ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

Advertisement

রাজ্যের মন্ত্রী শশী পাঁজার নামও ‘বিবেচনাধীন’ তালিকায় ছিল, যা ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছে সিইও দপ্তর। পাশাপাশি, ভোট পরিচালনার জন্য রাজ্যে ৪৭৮ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। বুথে বা তার আশপাশে কোনও অনিয়ম হলে পুনর্নির্বাচনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। রাজ্যে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোট, ফল ঘোষণা ৪ মে।

Advertisement

Advertisement