বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণার পরদিনই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। মোট ১৪৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় সবচেয়ে বড় চমক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একসঙ্গে নন্দীগ্রাম ও ভবানীপুর— দুই আসন থেকেই প্রার্থী করা হয়েছে।
ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ইচ্ছে আগেই প্রকাশ করেছিলেন শুভেন্দু। তাই এই সিদ্ধান্তে খুব একটা বিস্মিত নয় রাজনৈতিক মহল। এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানান, এটি সম্পূর্ণ দলের কৌশলগত সিদ্ধান্ত। দেশের রাজনীতিতে অতীতেও একাধিক আসন থেকে লড়াইয়ের নজির রয়েছে। তিনি বলেন, পরিস্থিতি বিচার করেই দল এই সিদ্ধান্ত নিয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



