মোদীর ব্রিগেড সভার আগে কলকাতা-সহ রাজ্যজুড়ে বিজেপি হোর্ডিং দিয়ে বলছে ‘পাল্টানো দরকার’। এবার বিজেপির পাল্টা হোর্ডিং দিল তৃণমূল। ‘গো ব্যাক মোদী’ লেখা হোর্ডিংয়ে কেন্দ্রের কাছ থেকে বাংলা কত টাকা পায় সেই হিসেবও দিল রাজ্যের শাসক দল। এই হোর্ডিং দিয়েই তৃণমূল বুঝিয়ে দিল, বাংলার উন্নয়নে বিজেপি টাকা না-দিলেও তৃণমূল সামর্থ মতো টাকা দিয়েছে। বাংলার উন্নয়ন বজায় রেখেছে।
প্রধানমন্ত্রীর ব্রিগেড সভার আগে কলকাতার বিভিন্ন জায়গায় একাধিক হোর্ডিং দিয়েছে বিজেপি। ওই সব হোর্ডিংয়ে পদ্ম শিবিরের স্লোগান, পাল্টানো দরকার। কিন্তু মোদীর সভার আগের রাতে কলকাতা সংলগ্ন বিভিন্ন এলাকা হোর্ডিংয়ে ছেয়ে দিয়েছে তৃণমূল। মা উড়ালপুল থেকেও ওই হোর্ডিং দেখা যাচ্ছে। হোর্ডিংয়ে তৃণমূলের স্লোগান, ‘গো ব্যাক মোদী’। তার সঙ্গে লেখা কেন্দ্রের মোদী সরকারের কাছে বাংলার বকেয়া ১ লক্ষ ৯৬ হাজার কোটি টাকা। এই হোর্ডিংয়ের মাধ্যমে মোদী সরকারের কাছে রাজ্যের কত টাকা বকেয়া রয়েছে সেটাই তুলে ধরল তৃণমূল। ঘাসফুল শিবিরের দীর্ঘদিনের অভিযোগ, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বকেয়া টাকা দিচ্ছে না। একই সঙ্গে তাদের দাবি, কেন্দ্র টাকা না দিলেও রাজ্যের উন্নয়ন আটকে নেই।
Advertisement
Advertisement
Advertisement



