• facebook
  • twitter
Sunday, 1 March, 2026

৯৯ কেন্দ্রে কোনও নতুন ভোটার নেই

১৬ ডিসেম্বর ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬—এই আড়াই মাসে ওইসব কেন্দ্রে একজনও নাগরিক ‘ফর্ম ৬’ পূরণ করে নতুন ভোটার হিসেবে নাম তোলেননি

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা প্রকাশের পর প্রকাশ্যে এসেছে এক বিস্ময়কর চিত্র। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ৯৯টি কেন্দ্রে নতুন ভোটারের সংখ্যা একেবারেই শূন্য। অর্থাৎ, ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬—এই আড়াই মাসে ওইসব কেন্দ্রে একজনও নাগরিক ‘ফর্ম ৬’ পূরণ করে নতুন ভোটার হিসেবে নাম তোলেননি। স্বাভাবিকভাবেই এই পরিসংখ্যান রাজনৈতিক মহলে কৌতূহল ও প্রশ্নের জন্ম দিয়েছে।

বিশেষ করে, যখন দেখা যাচ্ছে যে ভৌগোলিকভাবে পাশাপাশি থাকা একাধিক বিধানসভা কেন্দ্রেও নতুন ভোটারের আবেদন শূন্য। বিশেষ করে নদিয়া জেলার ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত নজরকাড়া। জেলার করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, রানাঘাট উত্তর-পশ্চিম, শান্তিপুর, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা এবং বাদুড়িয়া—এই ১৪টি কেন্দ্রে নতুন ভোটারের আবেদন শূন্য। সাড়ে সাত কোটি ভোটারের রাজ্যে এমন প্রবণতা নিঃসন্দেহে অস্বস্তিকর।

Advertisement

কমিশনের এক শীর্ষ আধিকারিকও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, বারবার আবেদন ও প্রচার সত্ত্বেও যদি নাগরিকরা ফর্ম পূরণ না করেন, তবে কমিশনের পক্ষে করার খুব বেশি কিছু থাকে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতির পেছনে প্রচারের ঘাটতি, প্রশাসনিক জটিলতা নাকি ভোটাধিকার প্রয়োগে অনাগ্রহ—কোন কারণটি বেশি দায়ী, তা গভীরভাবে পর্যালোচনা করা জরুরি।

Advertisement

 

Advertisement