দক্ষিণ কলকাতার চারটি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকায় খসড়া তালিকার তুলনায় আরও ৩২০৭ জনের নাম বাদ পড়ল। শনিবার যে অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, তাতেই এই ছবি দেখা গিয়েছে। যদিও কমিশনের ওয়েবসাইটে সরকারিভাবে এখনও কোনও পরিসংখ্যান দেওয়া হয়নি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে মোট ২৬৭টি বুথ রয়েছে। খসড়া তালিকায় এই কেন্দ্রে বাদ পড়েছিল ৪৭ হাজার ৭০০ জনেরও বেশি নাম। প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী ভবানীপুর কেন্দ্রের খসড়া তালিকায় ছিল ১ লক্ষ ৬১ হাজার ৫২৫ জনের নাম। নতুন তালিকায় সেটাই কমে হয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ২০১ জন। ১৪ হাজার ১৫৪ জনের নাম বিবেচনাধীন রয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



