• facebook
  • twitter
Friday, 27 February, 2026

ভোটের আগে রাজ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনায়

ফাইল চিত্র

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতিতে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। প্রাথমিক ভাবে রাজ্যের কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তার খসড়া চূড়ান্ত করে ফেলেছে কমিশন। আগামী ১ মার্চ (রবিবার) থেকেই রাজ্য জুড়ে শুরু হচ্ছে এই বাহিনী মোতায়েন।

সবচেয়ে বেশি বাহিনী নামানো হচ্ছে উত্তর ২৪ পরগনায়। তিনটি পুলিশ জেলা ও দু’টি কমিশনারেট মিলিয়ে সেখানে মোতায়েন করা হচ্ছে মোট ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই গুরুত্বপূর্ণ জলোর দায়িত্বে থাকছেন শালিনি তুলসন ও সরভানু ঘোষাল। কলকাতাতেও নামছে ১২ কোম্পানি। মুর্শিদাবাদের দুই পুলিশ জেলায় ১৬ কোম্পানি, হাওড়ায় কমিশনারেট ও পুলিশ জেলা মিলিয়ে ১৫ কোম্পানি এবং দক্ষিণ ২৪ পরগনার তিন পুলিশ জেলায় ১৫ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

পূর্ব মেদিনীপুর ও হুগলিতে ১৪ কোম্পানি করে বাহিনী পাঠানো হচ্ছে। মালদহ ও নদিয়ায় (দুই পুলিশ জেলা মিলিয়ে) ১২ কোম্পানি করে, উত্তর দিনাজপুরে ১১ এবং দক্ষিণ দিনাজপুরে ১০ কোম্পানি মোতায়েন করা হবে। দার্জিলিঙের পার্বত্য এলাকা ও শিলিগুড়ি মিলিয়ে ৯ কোম্পানি, কোচবিহারেও ৯ কোম্পানি বাহিনী নামছে। পূর্ব বর্ধমানে ৮ কোম্পানি। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও জলপাইগুড়িতে ৭ কোম্পানি করে বাহিনী মোতায়েন করা হচ্ছে।

Advertisement

Advertisement