আহত বাঘ যেমন সবসময়ই ভয়ঙ্কর হয়ে ওঠে, ঠিক তেমন বৃহস্পতিবার চেন্নাইয়ের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে দেখা গেল জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত ভূমিকায়। এদিনের ম্যাচটি দুই দলের কাছে অত্যন্ত ভাইটাল ছিল। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবরা ম্যাচের প্রথম ইনিংসে সর্বকালীন রেকর্ড রান করে মাঠ ছাড়লেন। বিশ্ব ক্রিকেটে এ এক নতুন নজির। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাসে ভারতের সর্বোচ্চ রান ছিল ২১৮। আর এদিন ২৫৬ রান করে ১৯ বছরের রেকর্ডকে ম্লান করে দিল সূর্যকুমারের ভারত।
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ২৬০ রানের নজির রয়েছে। এই তালিকায় ভারত দ্বিতীয় স্থানে নাম লিখিয়ে ফেলল। জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় তুলে নেওয়ার জন্য খেলার শুরু থেকেই আগ্রাসী ভূমিকা নিয়ে ভারতের দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা খেলতে থাকেন। সঞ্জু ১৫ বলে ২৪ রান করে আউট হন। অভিষেক শর্মা আবার রানে ফিরলেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৫৫ রান। ঈশান কিশান ২৪ বলে ৩৮ রান করে আউট হন। সূর্যকুমার যাদব ৩৩ রান করেন। তারপরে বিধ্বংসী ব্যাটিং করতে থাকেন তিলক ভার্মা ও হার্দিক পাণ্ডিয়া। হার্দিক ৫০ রান করে নটআউট থাকেন। খেলেছেন ২৩ বল। তিল ভার্মা ১৬ বলে ৪৪ রান করে নটআউট থাকেন। হার্দিক পাণ্ডিয়ার ছক্কা দিয়ে ভারত ২৫৬ রান করে ৪ উইকেটে।
জিম্বাবোয়ে ২৫৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভারে ৮৪ রান করেছে ২ উইকেটে।
Advertisement
Advertisement
Advertisement



