টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্বে ভালো পারফর্ম করেছে অধিনায়ক সূর্যকুমার যাদবের ভারত । শনিবার থেকে শুরু হতে চলেছে জোরদার সুপার এইটের লড়াই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে চলেছে ভারত। কিন্তু সেই ম্যাচের আগে ওপেনার অভিষেক শর্মার ফর্ম নিয়ে বেশ চিন্তায় ভারতীয় শিবির। কারণ, বিশ্বকাপের গত চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু এক রানও করতে পারেননি। চোট ছিল। ফলে প্রশ্ন উঠছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ম্যাচে খেলতে দেখা যাবে তাঁকে? না বাদ দিয়ে দল গঠন করা হবে?
গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি২০ বিশ্বকাপ। সে দিন আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছে ভারত। সেই ম্যাচে কোনও রান করতে পারেননি অভিষেক । এর পর অসুস্থতার কারণে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে পারেননি তিনি। এমনকি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। সুস্থ হওয়ার পর পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধেও খেলেছিলেন তিনি। কিন্তু বাকি দুই ম্যাচেও শূন্য রানে আউট হয়েছেন তারকা ব্যাটসম্যান। ফলে প্রশ্ন উঠছে, অসুস্থতার পর পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ার কারণেই বার বার ব্যর্থ হচ্ছেন অভিষেক? আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁকে যদি বাদ দেওয়া হয়, তাহলে সুযোগ পেতে পারেন সঞ্জু
স্যামসন।
Advertisement
কিন্তু তাঁর ফর্ম নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। ফলে আসন্ন সুপার এইটের আগে প্রথম একাদশ নিয়ে বেশ সমস্যায় পড়তে পারেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।এদিকে, রবিবার সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত। সেই ম্যাচে নামার আগে দলের দুর্বলতা নিয়ে মুখ খুললেন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতে সুপার এইটে উঠেছে ভারত। তবে, সাম্প্রতিক সময়ে ভারতীয় ওপেনার অভিষেক শর্মার অফ ফর্ম বিশেষ চিন্তা বাড়িয়েছে গৌতম গম্ভীরের দলের। সে কথা স্বীকার করে নিয়েছেন দুশখাতে। পাশাপাশি, দলে অতিরিক্ত বাঁহাতি ব্যাটসম্যানও সুপার এইটের আগে ভারতীয় দলের জন্য অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে ভারতের সহকারী কোচ জানান, ভারতের বিরুদ্ধে এখনও অবধি ৪২ ওভার বল করেছেন বিভিন্ন দলের স্পিনার’রা। তারমধ্যে ভারতীয় ব্যাটসম্যানেরা ৩১৫ রান করেছেন। কিন্তু, ১৫ উইকেটও হারিয়েছে তারা।
Advertisement
বিশেষ করে অফ স্পিনারদের বল খেলতে সমস্যায় পড়ছেন ভারতের বাঁহাতি ব্যাটসম্যানেরা। যা নিয়ে উদ্বিগ্ন গম্ভীর। একইসঙ্গে, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকেও বেশ সমীহ করছেন রায়ান। বলেন, প্রোটিয়াদের স্পিন বোলিং বিভাগ বেশ ভাল। দলে কেশব মহারাজ, আইডেন মার্করাম, জর্জ লিন্ডে’র মতো খেলোয়াড়’রা রয়েছেন। ফলে, সুপার এইটে নামার আগে বেশ সতর্ক গম্ভীরের দল।
Advertisement



