• facebook
  • twitter
Sunday, 8 February, 2026

এপস্টিনের সঙ্গে দলাই লামার সাক্ষাৎ হয়নি, জানাল বৌদ্ধ ধর্মগুরুর দপ্তর

সংবাদমাধ্যমগুলি যে রিপোর্ট প্রকাশ করেছে, তা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন বলে জানানো হয়েছে

তিব্বতি আধ্যাত্মিক গুরু দলাই লামা। (File Photo: Bidesh Manna/IANS)

সারা বিশ্বে খবর দুনিয়ায় বর্তমানে একটাই শিরোনাম জেফ্রি এপস্টিন ফাইলস। বিশ্বের তাবড় তাবড় প্রভাবশালীদের নাম পাওয়া গিয়েছে এই ফাইলে। রাজনীতি থেকে ব্যবসা, শিল্প থেকে সাহিত্য সব ক্ষেত্রেই অবাধ বিচরণ ছিল মৃত যৌন অপরাধী এপস্টিনের।

বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার সঙ্গে এপস্টিনের দেখা হয়েছিল, সম্প্রতি একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছিল। যা নিয়ে বিতর্ক দানা বাঁধে। এই পরিস্থিতিতে বিবৃতি প্রকাশ করল বৌদ্ধ ধর্মগুরুর দপ্তর।  সেখান থেকে পরিষ্কার জানানো হয়েছে, এপস্টিনের সঙ্গে দলাই লামার কোনও দিন দেখা হয়নি। সংবাদমাধ্যমগুলি যে রিপোর্ট প্রকাশ করেছে, তা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন বলে জানানো হয়েছে।

Advertisement

মার্কিন বিচার দপ্তরের নথি উদ্ধৃত করে একাধিক সংবাদমাধ্যম দাবি করছিল, দলাই লামার নাম এপস্টিন ফাইলসে ১৬৯ বার রয়েছে। বিভিন্ন ইমেলেও বৌদ্ধ ধর্মগুরুর নাম পাওয়া গিয়েছে। এখানেই শেষ নয়। বহু রিপোর্টে দাবি করা হচ্ছিল, ২০১২ সালের কয়েকটি ইমেলে দলাই লামা এবং এপস্টিনের মধ্যে একটি সম্ভাব্য সাক্ষাতের উল্লেখ রয়েছে। একটি অনুষ্ঠানে দু’জনের একসঙ্গে উপস্থিত থাকার কথাও রয়েছে।

Advertisement

অবশেষে বৌদ্ধ ধর্মগুরুর দপ্তর থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দলাই লামার সঙ্গে এপস্টিনের কোনও যোগ ছিল না। পবিত্র দলাই লামা যৌন অপরাধীর সঙ্গে কোনও দিন সাক্ষাৎও করেননি। এমনকী এরকম কোনও পরিকল্পনাও ছিল না।

Advertisement