• facebook
  • twitter
Wednesday, 29 April, 2026

ডোমকলে গ্রেপ্তার ৬ বাংলাদেশি অনুপ্রবেশকারী

ডোমকল থানার ভাতশালা ও রানিনগরের হারুডাঙা সীমান্ত থেকে মোট ৬ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডোমকল থানার ভাতশালা ও রানিনগরের হারুডাঙা সীমান্ত থেকে মোট ৬ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। কীভাবে তাঁরা ভারতে প্রবেশ করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের কাছ থেকে বাংলাদেশি সিম-সহ দু’টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে প্রথমে ভাতশালা মোড়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আকাশ শেখ (২০) রবি শেখ ওরফে সৌন শেখ (১৯) নামে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বাড়ি বাংলাদেশের করিমগঞ্জ জেলার কিশোরগঞ্জ এলাকায়। অন্যদিকে হারুডাঙায় অভিযান চালিয়ে মহম্মদ জসিমউদ্দিন (২৯), মহম্মদ নুর ইসলাম (৩৬), তরিকুল ইসলাম (৩০) ও মহম্মদ রবিউল ইসলামকে গ্রেপ্তার করে রানিনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এই দুই জায়গায় হানা দিয়েছিলেন তদন্তকারীরা। কী উদ্দেশ্যে তাঁরা ভারতে প্রবেশ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন, কোনও বৈধ কাগজ ছাড়াই বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন ওই ৬ বাংলাদেশি। ধৃতদের দাবি, তাঁরা কাজের খোঁজে ভারতে এসেছেন। এই দাবি কতটা সত্যি তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কীভাবে তাঁরা ভারতে প্রবেশ করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার পিছনে কোনও চক্র থাকতে পারে বলে ধারণা পুলিশের। ভারতের কোনও দালালচক্র এর সঙ্গে জড়িত বলে অনুমান করা হচ্ছে। সেই সকল অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

Advertisement