পূর্বাঞ্চলের প্রাচীনতম ব্যবসায়ী সংগঠন মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)-র ১২৪ বছরের ইতিহাসে প্রথমবার এক নারী সভাপতির দায়িত্বে বসলেন প্রীতি এ. সুরেকা। গত শুক্রবার তাজ বেঙ্গলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে তাঁকে ২০২৫–২৬ সালের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
জানা গিয়েছে, প্রীতি এ. সুরেকা বর্তমানে ইমামি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর। তিনি হার্ভার্ড বিজনেস স্কুলের স্নাতক। এমসিসিআই-র সর্বোচ্চ পদে তাঁর অভিষেককে সংগঠনের অগ্রগামী মূল্যবোধ এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
Advertisement
ব্যবসায়িক মহলের মতে, এই নির্বাচন কেবল সংগঠনের ইতিহাসে নয়, বাংলার শিল্প ও বাণিজ্যিক জগতেও এক গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিন ধরে এমসিসিআই শিল্পপতি ও ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা নিয়ে এসেছে। প্রীতি সুরেকার নেতৃত্বে সেই কার্যক্রম নতুন দিশা পাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।
Advertisement
সংস্থার তরফে জানানো হয়েছে, একজন নারী উদ্যোক্তাকে সভাপতি পদে দায়িত্ব দেওয়া এমসিসিআই-র অন্তর্ভুক্তিমূলক মানসিকতার প্রতিফলন। শিল্প-বাণিজ্য থেকে শুরু করে নীতি নির্ধারণ— সর্বত্রই নারী নেতৃত্বকে এগিয়ে আনাই এর অন্যতম লক্ষ্য।
শিল্পমহলের মতে, প্রীতি সুরেকার নেতৃত্বে এমসিসিআই কেবল ব্যবসায়ী স্বার্থসুরক্ষা নয়, পূর্ব ভারতের অর্থনৈতিক উন্নয়ন, ক্ষুদ্র-মাঝারি শিল্পের প্রসার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মতো ক্ষেত্রেও আরও সক্রিয় ভূমিকা নেবে।
Advertisement



