• facebook
  • twitter
  • youtube
Saturday, 11 July, 2026

দিল্লিতে তরুণ আইনজীবীর ওপর পুলিশের হামলা

প্রতিবাদে সরব বার অ্যাসোসিয়েশন

দিল্লিতে তরুণ আইনজীবীর ওপর পুলিশের হামলা

ফাইল চিত্র

দিল্লিতে পুলিশের হাতে আক্রান্ত হলেন এক তরুণ আইনজীবী। দিল্লি ক্যান্টনমেন্ট থানার পালাম এলাকার ঘটনা। সাদা পোশাকে ওই আইনজীবীর ওপর রড দিয়ে হামলা চালায় অভিযুক্ত পুলিশ কর্মী। গুরুতর আহত ওই আইনজীবীর নাম আয়ুষরঞ্জন ঝা। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তিনি দিল্লির রোহিণী বার অ্যাসেসিয়েশনের সদস্য। এই ঘটনায় অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে। তবে তাঁর নাম সামনে আনা হয়নি। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

নিন্দনীয় এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে দিল্লির আইনজীবী মহল। রোহিণী কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং আইনজীবীদের আরও কয়েকটি সংগঠন সমবেতভাবে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখিয়েছে। রাজধানী দিল্লিতে আইনজীবীদের উপর একের পর এক হামলা। অমানবিক এই আক্রমণের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন তাঁরা। প্রশ্নের মুখে আইনজীবীদের সুরক্ষা ও মৌলিক অধিকার। অভিযুক্ত পুলিশকর্মীর কঠোর শাস্তির আবেদন জানিয়ে আইনজীবী মহল বেশ কয়েকটি দাবি তুলেছে।