• facebook
  • twitter
  • youtube
Tuesday, 14 July, 2026

‘রাত দখল’ কর্মসূচিতে অনুমতি দিল হাইকোর্ট

'অভয়া'র সুবিচারের দাবিতে রানি রাসমনি অ্যাভিনিউয়ে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এই মামলার শুনানি পর্বে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, 'রাত দখল ঐক্যমঞ্চের মিছিল হবে ওয়েলিংটন থেকে কলেজ স্কোয়ার অবধি।

‘রাত দখল’ কর্মসূচিতে অনুমতি দিল হাইকোর্ট

ফাইল চিত্র

বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে উঠে পুলিশি অনুমতি বিষয়ক মামলা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফের রাত দখল। এদিন ‘রাত দখল ঐক্যমঞ্চ’-এর মিছিলের বৈধতা দিল কলকাতা হাইকোর্ট। পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিল ওই মঞ্চ। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে চলে মামলার শুনানি। আদালতের সম্মতিক্রমে মিছিল হবে ওয়েলিংটন থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত। এরপর কলেজ স্কোয়ারেই ‘রাত দখল’ কর্মসূচি পালন করবে ঐক্যমঞ্চের সদস্যরা। সেখান থেকে পাঁচজন সদস্য সচিবালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেবেন।

আবেদনকারীদের আইনজীবী এদিন আদালতে জানান, আরজি করের ঘটনার পর প্রতিবাদের নানা রকমের পথ বেছে নিয়েছেন সাধারণ মানুষ। ১৬ জানুয়ারি একটি মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল পুলিশের কাছে। পুলিশ অনুমতি দেয়নি বলে দাবি করেন আইনজীবী। আরজি কর কাণ্ডের পর এতদিন কেটে গেলেও বিচার পাওয়া যায়নি। সেই কারণেই পথে নামছেন মেয়েরা।

এ ব্যাপারে জয়েন্ট সিপি হেড কোয়ার্টারের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু পুলিশ কোনও অনুমতি দেয়নি বলে অভিযোগ। তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ‘রাত দখল ঐক্যমঞ্চ’। ‘অভয়া’র সুবিচারের দাবিতে রানি রাসমনি অ্যাভিনিউয়ে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এই মামলার শুনানি পর্বে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, ‘রাত দখল ঐক্যমঞ্চের মিছিল হবে ওয়েলিংটন থেকে কলেজ স্কোয়ার অবধি। সেখান থেকে পাঁচজন সদস্য আইন সেক্রেটারির কাছে জমা দেবেন স্মারকলিপি’।