• facebook
  • twitter
  • youtube
Thursday, 6 August, 2026

কলকাতা মেট্রোর ৪০ বছর পূর্তি উপলক্ষে ফিরিয়ে আনা হচ্ছে নন এসি রেক

নতুন চমক! এবার কলকাতা মেট্রোর ৪০-তম জন্মদিন উপলক্ষে নন-এসি মেট্রো রেক ফিরতে চলেছে। তবে তা অবশ্য ‘জয় রাইড’ হিসাবে।

কলকাতা মেট্রোর ৪০ বছর পূর্তি উপলক্ষে ফিরিয়ে আনা হচ্ছে নন এসি রেক

ফাইল চিত্র

কলকাতা মেট্রো মানেই এখন এসি রেক। বছর তিনেক আগে জন্মদিনেই বিদায় নিয়েছিল নন-এসি মেট্রো রেক। তবে এবার কলকাতা মেট্রোর ৪০-তম জন্মদিন উপলক্ষে নন-এসি মেট্রো রেক ফিরতে চলেছে। তবে ‘জয় রাইড’ হিসাবে।

কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত চলবে কলকাতা মেট্রোর নন-এসি রেক?

মহানায়ক উত্তমকুমার(টালিগঞ্জ) থেকে ময়দান পর্যন্ত বিশেষ প্রর্দশনী নিয়ে পাতালের নীচ দিয়ে ফের দৌড়বে নন এসি মেট্রো রেক। তিন বছর ধরে নন-এসি মেট্রো রেক বন্ধ থাকায় আপাতত তা রয়েছে নোয়াপাড়া কারশেডে। নতুন করে আবারও সাজিয়ে তোলা হচ্ছে নন-এসি রেক।

কলকাতা মেট্রোর তরফ থেকে কেন এই উদ্যোগ?

কলকাতায় যখন প্রথম চালু হল ভূগর্ভস্থ রেল, তখন মেট্রোর সবকটি রেকি ছিল নন-এসি। প্রথম দফায় চেন্নাই থেকে কলকাতায় আসে ৯টি নন-এসি রেক। আবারও ৯০ দশকের মাঝামাঝি আসে আরও ৯টি রেক।

২০১২ সালে মানুষের চাহিদায় কলকাতা মেট্রোর তরফ থেকে চালু করা হয় এসি রেক। ধীরে ধীরে কমতে থাকে নন-এসি রেকের চাহিদা। তাই মানুষের কাছে নন-এসি মেট্রো রেকের স্মৃতি সুস্পষ্ট রাখতে এবং নতুন প্রজন্মের কাছে নন-এসি মেট্রো রেক পৌঁছে দেওয়ার জন্য এবার নতুন করে ‘জয় রাইড’ হিসাবে চালু হচ্ছে উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে ময়দান পর্যন্ত নন-এসি মেট্রো রেক।

কয়েক বছর আগেই ফেয়ারওয়েল দেওয়া হয় নন-এসি মেট্রো রেককে, তবে এবার নন এসি রেকে চড়ার আগের অভিজ্ঞতা ফিরিয়ে আনার জন্য কলকাতা মেট্রোর তরফ থেকে এসি মেট্রোর পাশাপাশি ফিরিয়ে আনা হচ্ছে নন-এসি মেট্রো রেক।