প্রতিরক্ষা ও গোয়েন্দা খাতে অর্থ খরচের ব্যাপারে পাকিস্তানকে আরও স্বচ্ছতা আনার বার্তা দিল আমেরিকার (Pakistan Defence) । মার্কিন স্টেট ডিপার্টমেন্টের চলতি বছরের Fiscal Transparency Report-এ পাকিস্তানের আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান (Pakistan Defence) চলতি বছরের আর্থিক রিপোর্ট জন সাধারণের কাছে প্রকাশ করেছে। তবে এখনও বেশ কিছু ক্ষেত্রে তাতে স্বচ্ছতার অভাব রয়েছে। পাকিস্তানে সঠিক সময়ে বাজেট পেশ না করার বিষয়টিকে জোর দিয়েছে আমেরিকা।
ফলে সাধারণ মানুষে পক্ষে সরকারের প্রাথমিক ব্যয়ের পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করার সুযোগ থাকে না। এছাড়া পাকিস্তানে সরকারি ঋণ ও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার রিপোর্ট সেভাবে প্রকাশ করা হয় না বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, সামরিক ও গোয়েন্দা খাতে ব্যয়ের উপর পর্যাপ্ত নজরদারি নেই বলে রিপোর্টে (Fiscal Transparency Report) অভিযোগ করেছে মার্কিন সরকার। এই খরচগুলির উপর আরও নজরদারি ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।
পাকিস্তানের আর্থিক স্বচ্ছতা বাড়াতে আমেরিকা মূলত তিনটি পদক্ষেপের কথা বলেছে। সেগুলি হল সময়মতো বাজেট প্রস্তাব প্রকাশ, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির দায়-সহ সরকারি ঋণের বিস্তারিত তথ্য প্রকাশ এবং সামরিক ও গোয়েন্দা ব্যয়ের উপর নজরদারি।
তবে পাকিস্তান নিয়ে রিপোর্টে ( Fiscal Transparency Report) কিছু ইতিবাচক কথাও বলা হয়েছে। যেমন, বাজেট সংক্রান্ত নথিতে অধিকাংশ সরকারি আয়-ব্যয়ের তথ্য পাওয়া যায়। দেশের সর্বোচ্চ অডিট সংস্থার স্বাধীনতাও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অডিট রিপোর্টও ( Fiscal Transparency Report) নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকাশ করা হয় বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: AIIMS-এ ভর্তি জেপি নাড্ডা, করানো হল করোনারি অ্যাঞ্জিওগ্রাফি
প্রাকৃতিক সম্পদ খননের ক্ষেত্রেও চুক্তি ও লাইসেন্স দেওয়ার সময় পাকিস্তান সরকার আইনি প্রক্রিয়া মেনে চলে এবং এসব বিষয়ে প্রাথমিক তথ্য সাধারণের জন্য প্রকাশ করা হয় বলেও রিপোর্টে ( Fiscal Transparency Report) জানানো হয়েছে।
এই রিপোর্টের ভিত্তিতে পাকিস্তানের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হলেও সরকারি অর্থব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং বেসামরিক নজরদারি নিয়ে পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে এই রিপোর্ট ( Fiscal Transparency Report) গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে
দেখুন:




