• facebook
  • twitter
  • youtube
Tuesday, 25 August, 2026

বাড়ি লক্ষ্য করে গুলি, এক নাবালক-সহ তিন ভারতীয় গ্রেপ্তার কানাডায়

খবর পেয়ে টহলদারি পুলিশ ঘটনাস্থলে যায়। এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, তাঁরা যখন ঘটনাস্থলে পৌঁছন ততক্ষণে অভিযুক্তরা চম্পট দিয়েছিল।

বাড়ি লক্ষ্য করে গুলি, এক নাবালক-সহ তিন ভারতীয় গ্রেপ্তার কানাডায়

Bhatpara Shootout Photo-SNS

গুলি চালানোর অভিযোগে কানাডায় এক নাবালক-সহ তিন ভারতীয়কে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার ওই তিন ভারতীয়কে গ্রেফতার করা হয়। কানাডা পুলিশের তরফে ধৃতদের ছবিও প্রকাশ করা হয়েছে। ধৃতেরা হলেন, তনভীর সিং, দয়াজিৎ সিং ও হরজ্যোত সিং। ধৃতদের বিরুদ্ধে পুলিশ অস্ত্রআইনে মামলা রুজু করেছে।
ধৃতেরা বিদেশি নাগরিক হওয়ায় এই মামলা কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি বা সিবিএসএ তদন্ত করবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরে একটি বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে।

খবর পেয়ে টহলদারি পুলিশ ঘটনাস্থলে যায়। এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, তাঁরা যখন ঘটনাস্থলে পৌঁছন ততক্ষণে অভিযুক্তরা চম্পট দিয়েছিল। কিন্তু এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তিন জনকে শনাক্ত করা হয়। তার পরই অভিনযুক্তদের খোঁজে শুরু হয় তল্লাশি। বেশ কিছুক্ষণ তল্লাশি অভিযানের পর খোঁজ মেলে অভিযুক্তদের। অভিযুক্ত তিনজনই ভারতীয়। সঙ্গে সঙ্গেই ওই তিনজনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত সপ্তাহেও সারে থেকে তোলাবাজি এবং গুলি চালানোর অভিযোগে দুই ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছিল।