ফের আফগানিস্তানে আকাশপথে হামলা চালাল পাকিস্তান (Pakistan)। বুধবার গভীর রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশের অন্তত ১০টি এলাকায় হামলা চালায় পাকিস্তানের (Pakistan) বাহিনী। পাকিস্তানের দাবি, ওই এলাকাগুলিতে ড্রোন মজুত করা হচ্ছিল। যদিও আফগানিস্তান (Afganistan) সেই অভিযোগ অস্বীকার করেছে। হামলায় হতাহতের সংখ্যা নিয়েও দু’পক্ষের বক্তব্যে ফারাক রয়েছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার দাবি, বুধবার আফগানিস্তান (Afganistan) থেকে পাকিস্তানের (Pakistan) দিকে কয়েকটি ড্রোন পাঠানো হয়েছিল। সেগুলি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দেওয়া হয়। তারপরেই ‘পাকিস্তানকে নিশানা করে হামলা করা সামরিক শক্তি’কে গুঁড়িয়ে দিতে আফগানিস্তানের ১০টি এলাকায় হামলা চালানো হয়। পাকিস্তানের অভিযোগ, সীমান্তের ওপারে থাকা জঙ্গিদের মদত দিচ্ছে কাবুলের তালিবান সরকার।
আরও পড়ুন: বন্যার ধাক্কায় ৩,১৫০ কোটি টাকার ক্ষতি, পুজোর আগে বিপর্যস্ত নেপালের পর্যটন
আফগানিস্তানের (Afganistan) খোস্ত প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র মুস্তাগফির গুরবাজ জানান, প্রদেশের বেশ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে পাকিস্তান। তালিবান প্রশাসনের তরফে পাকিস্তানের অভিযোগও খারিজ করে দেওয়া হয়েছে। তাদের দাবি, আফগানিস্তান কোনও পাকিস্তান-বিরোধী সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় বা মদত দিচ্ছে না।
হামলায় চারজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের (Afganistan) তালিবান প্রশাসন। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বক্তব্য অনুযায়ী, পাকিস্তানের বিমানহামলায় কান্দাহার, পাকতিকা ও খোস্তে ৪ আফগান নাগরিক নিহত হয়েছেন। তবে খোস্তের স্থানীয় প্রশাসনের একাংশ জানিয়েছে, এখনও পর্যন্ত হতাহতের নিশ্চিত খবর মেলেনি।ফলে নিহতের সংখ্যা নিয়ে আফগান পক্ষের মধ্যেই তথ্যের ফারাক রয়েছে।
গত কয়েকদিন ধরেই ফের উত্তপ্ত পাকিস্তান-আফগানিস্তান (Afganistan) সীমান্ত। রবিবার রাতে কুনার ও পাকতিকা প্রদেশেও বোমা ফেলেছিল পাকিস্তান। ওই হামলায় অন্তত ৩ আফগান নাগরিকের মৃত্যু হয়। তার তিনদিনের মধ্যেই ফের হামলা চালাল পাকিস্তান বাহিনী।
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এই সংঘাতের পিছনে কাজ করছে পাকিস্তানের (Pakistan) অভ্যন্তরীণ বিদ্রোহ। খাইবার পাখতুনখোয়ায় সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির সঙ্গে পাক নিরাপত্তাবাহিনীর দীর্ঘদিনের সংঘর্ষ চলছে। ইসলামাবাদের অভিযোগ, এই গোষ্ঠীকে মদত দিচ্ছে আফগানিস্তানের তালিবান সরকার। কাবুল অবশ্য শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছে।
চলতি সপ্তাহে উত্তর-পশ্চিম পাকিস্তানের (Pakistan) একটি থানায় বিদ্রোহী গোষ্ঠীর হামলায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়। তার পরেই দু’বার আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান (Pakistan)। ফলে দু’দেশের মধ্যে নতুন করে সংঘাত আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
দেখুন: ‘সরকারি চাকরি দিয়ে হবে না, শিল্প এলে কর্মসংস্থান হবে’, বাংলায় বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী




