• facebook
  • twitter
  • youtube
Thursday, 24 September, 2026

‘বিদ্বেষপূর্ণ অপপ্রচার’: রাষ্ট্রসঙ্ঘে সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানের চিঠির তীব্র সমালোচনা ভারতের

মঙ্গলবার বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান তথ্য বিকৃত করে মিথ্যা প্রচার চালাচ্ছে

‘বিদ্বেষপূর্ণ অপপ্রচার’: রাষ্ট্রসঙ্ঘে সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানের চিঠির তীব্র সমালোচনা ভারতের

Image: ANI

সিন্ধু জলচুক্তি (Indus Waters  Treaty) নিয়ে রাষ্ট্রসঙ্ঘের (UN) নিরাপত্তা পরিষদে পাকিস্তানের  (Pakistan) পাঠানো চিঠির তীব্র সমালোচনা করল ভারত। পাকিস্তান যে সালিশি আদালতের সাম্প্রতিক সিদ্ধান্তকে নিজেদের দাবির সমর্থনে তুলে ধরেছে, সেই আদালতকেই ‘অবৈধ ভাবে গঠিত’ বলে দাবি করেছে দিল্লি। ভারতের বক্তব্য, ওই আদালতের সিদ্ধান্তের কোনও প্রভাব ভারতের সার্বভৌম সিদ্ধান্তের উপর পড়বে না। 

মঙ্গলবার বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান  (Pakistan)  তথ্য বিকৃত করে মিথ্যা প্রচার চালাচ্ছে। তাঁর কথায়, পাকিস্তান যে সিদ্ধান্তকে স্থায়ী সালিশি আদালতের রায় হিসেবে তুলে ধরছে, সেটি আসলে স্থায়ী সালিশি আদালতের রায় নয়। ভারতের দাবি, সিন্ধু জলচুক্তি (Indus Waters  Treaty)  লঙ্ঘন করে ওই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। ভারত কখনও ওই সংস্থাকে স্বীকৃতি দেয়নি এবং তার কার্যক্রমেও অংশ নেয়নি।

জয়সওয়াল বলেন, তাই ওই ট্রাইব্যুনাল ভারতের সিদ্ধান্ত নিয়ে হস্তক্ষেপ করার কোনও অধিকার রাখে না। তাদের কোনও ঘোষণা ভারতের সার্বভৌম সিদ্ধান্তের উপর প্রভাব ফেলবে না বলেও স্পষ্ট করেছে দিল্লি।

আরও পড়ুন: যমুনা এক্সপ্রসেওয়েতে ভয়াবহু দুর্ঘটনা, আগুনে পুড়ে মৃত ৯, জানলা দিয়ে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেন যাত্রীরা

পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর ২০২৫-এর এপ্রিলে পাকিস্তানের  (Pakistan)  সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিত করে ভারত। দিল্লির বক্তব্য ছিল, পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন পুরোপুরি বন্ধ না করা পর্যন্ত চুক্তি স্থগিত থাকবে।

এর পরেই চুক্তি নিয়ে সালিশি আদালতের (UN) দ্বারস্থ হয় পাকিস্তান। গত ৩১ আগস্ট ওই আদালত জানায়, সিন্ধু জলচুক্তি (Indus Waters  Treaty) এখনও কার্যকর এবং ভারত একতরফাভাবে তা স্থগিত করতে পারে না। পাকিস্তান সেই সিদ্ধান্তকে নিজেদের অবস্থানের সমর্থন হিসেবে তুলে ধরে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে চিঠি পাঠায়।

তবে ভারত সেই সিদ্ধান্তই মানতে নারাজ। দিল্লির বক্তব্য, যে ট্রাইব্যুনালকে তারা স্বীকৃতি দেয়নি, তার সিদ্ধান্ত ভারতের উপর বাধ্যতামূলক নয়। ফলে জলবিদ্যুৎ প্রকল্প-সহ ভারতের কোনও সার্বভৌম সিদ্ধান্তেও ওই রায়ের প্রভাব পড়বে না।

১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তিতে (Indus Waters  Treaty) সিন্ধু অববাহিকার ছয়টি নদীর জল ব্যবহারের নিয়ম ঠিক করা হয়েছিল। রবি, বিয়াস ও শতদ্রু নদীর জল ব্যবহারে ভারতের অধিকার রয়েছে। অন্য দিকে, সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর জল মূলত পাকিস্তানের জন্য নির্ধারিত। চুক্তি অনুযায়ী (Indus Waters  Treaty) কৃষি বা পানীয় জলের প্রকল্পে পশ্চিমমুখী সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর জল ভারত ব্যবহার করতে না পারলেও জলবিদ্যুৎ প্রকল্পে ব্যবহার করতে পারে।

দেখুন: দমকলের বহরে ২২৬ নতুন গাড়ি, মঞ্চে বক্তব্য শুভেন্দুর