• facebook
  • twitter
  • youtube
Sunday, 27 September, 2026

পর পর বন্দুকবাজের হামলা, দক্ষিণ আফ্রিকায় নিহত অন্তত ২৭

দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন ধরে বন্দুকবাজদের সংঘর্ষ একটা বড় সমস্যা। প্রায় ৬ কোটি ২০ লক্ষ মানুষের দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০টি খুনের ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে একের পর এক বন্দুকবাজের হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

পর পর বন্দুকবাজের হামলা, দক্ষিণ আফ্রিকায় নিহত অন্তত ২৭

Photo: BBC

দক্ষিণ আফ্রিকায় কয়েক ঘণ্টার ব্যবধানে পর পর বন্দুকবাজের হামলা। ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ জন। শনিবার সন্ধ্যায় জোহানেসবার্গের কাছে একটি বারে হামলায় ১৭ জনের মৃত্যু হয়। এর কয়েক ঘণ্টা পর রবিবার ভোরে কেপটাউনের কাছে একটি বিনোদনকেন্দ্রের বাইরে বন্দুক হামলায় আরও ১০ জন নিহত হন।

জোহানেসবার্গের কাছে হামলার ঘটনায় আটজন বন্দুকধারী বারে ঢুকে প্রথমে বাইরে থাকা লোকেদের লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা বারের ভিতরেও হামলা চালায়। হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।

পুলিশের ডেপুটি প্রভিশনাল কমিশনার মেজর জেনারেল ফ্রেড কেকানা জানিয়েছেন, গত মাসে একই এলাকায় একটি ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবেই এই হামলা হয়ে থাকতে পারে। তবে হামলার সঠিক উদ্দেশ্য এখনও নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, সন্দেভাজনদের ছবি এবং কয়েকজনের নাম তাদের হাতে রয়েছে।

অন্যদিকে, কেপটাউনের কাছে একটি টাউনশিপে রবিবার ভোরে বিনোদনকেন্দ্রের বাইরে গুলি চালানোর ঘটনায় ৫ জন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও ৫ জনের মৃত্যু হয়। এই ঘটনায় ১১ জন আহত হয়েছেন। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দুই হামলার কোনওটির ক্ষেত্রেই রবিবার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

আরও পড়ুন: ভয়াবহ তুষারধসের কবলে নেপাল, ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ অন্তত ১০

দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন ধরে বন্দুকবাজদের সংঘর্ষ একটা বড় সমস্যা। প্রায় ৬ কোটি ২০ লক্ষ মানুষের দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০টি খুনের ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে একের পর এক বন্দুকবাজের হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।